‘চাকরিতে বাঙালির বঞ্চনা’, প্রতিবাদে বিদ‍্যুৎভবন অভিযান বাংলাপক্ষের

স্টাফ রিপোর্টার , কলকাতা : তাঁরা আগেই জানিয়েছিল যে বিদ্যুৎভবনে বাঙালির চাকরি বঞ্চনার প্রতিবাদে নামবে। দফতরে চিঠিও দিয়েছিল। এবার পথে নেমে প্রতিবাদ জানাবে বাংলাপক্ষ

সংগঠনের পক্ষে জানানো হয়েছে, ‘রাজ‍্য বিদ‍্যুৎ বন্টন সংস্থায় (WBSEDCL) অ্যাসিস্ট‍্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হয়েছে। অতি উচ্চ বেতনের এই গুরুত্বপূর্ণ পদের চূড়ান্ত নিয়োগ তালিকা দেখে আমরা ক্ষুব্ধ। ১৫ জনের চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে মাত্র ৩ জন বাঙালি। অথচ বাংলায় ৮৬% মানুষ বাঙালি, বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য।’

বাংলা পক্ষের প্রশ্ন , ‘বাংলায় কি উপযুক্ত ইঞ্জিনিয়ারের এতোই আকাল যে রাজ‍্য বিদ‍্যুৎ বন্টন সংস্থাতে রাজ‍্যের ছেলেমেয়েদের থেকে অন‍্যরাজ‍্যের অধিবাসীর সংখ‍্যা বেশী হয়? আমরা জানি বাঙালি মেধা কি সংখ‍্যায় ইঞ্জিনিরায়িং পড়ে। রাজ‍্যে যাদবপুরের মতো রাষ্ট্রের প্রথম সারির ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, এছাড়াও আরও বেশকিছু উন্নতমানের সরকারি ও বেস‍রকারি ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। এখান থেকে যথেষ্ট সংখ‍্যক ছাত্রছাত্রী ‘GATE’ পরীক্ষাতে ভালো ফল করে। তাহলে এদের যোগ‍্যতার কি কোন মূল‍্য নেই?’

তাঁরা জানাচ্ছে , ‘এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ‘বাংলায় চাকরি আছে, কিন্তু বাঙালীর নেই। রাজ‍্য নিয়ন্ত্রণাধীন সংস্থায় যখন এই বঞ্চনার ঘটনা ঘটে তখন বেসরকারি ক্ষেত্রে কি হয় সেটা সহজেই অনুমেয়। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি ও অবিলম্বে ভূমিপুত্র সংরক্ষণের দাবি করছি , সেইসঙ্গে নিয়োগ পরীক্ষায় বাংলা ভাষার পরীক্ষা বাধ‍্যতামূলক করার দাবি করছি যেমন অন‍্যান‍্য রাজ‍্যের ক্ষেত্রেও রাজ‍্যভাষার পরীক্ষা বাধ‍্যতামূলক। আমরা দাবি করছি বাঙালিকে বঞ্চিত করে তৈরী এই প‍্যানেল বাতিল করে পুনরায় নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে করতে হবে। এই দাবিতে বাংলা পক্ষ আগামী ১৮/১১/২০২০ বুধবার সল্টলেকের করুনাময়ীতে সংস্থার সদর দপ্তর ‘বিদ‍্যুৎ ভবন’ অভিযানের ডাক দিয়েছে। এই বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ সভায় আমরা সকল চাকরিপ্রার্থী তথা সকল সচেতন বাঙালিকেই যোগ দেওয়া আবেদন জানাচ্ছি।’

The post ‘চাকরিতে বাঙালির বঞ্চনা’, প্রতিবাদে বিদ‍্যুৎভবন অভিযান বাংলাপক্ষের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36CGYIo
Post a Comment (0)
Previous Post Next Post