ট্রাম্পের ভিত্তিহীন মন্তব্য ঘিরে দলের অন্দরেই মতবিরোধ

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট গণনায় কারচুপির অভিযোগ তুললেও তা নিয়ে তার নিজের দল রিপাবলিকান পার্টিতেও মতভেদ দেখা গিয়েছে।

এটা ঠিক যে, রিপাবলিকান পার্টির কিছু শীর্ষ নেতা প্রেসিডেন্ট ট্রাম্পের ভিত্তিহীন অভিযোগের পক্ষে গলা মিলিয়েছেন কিন্তু আবার দলের অনেক নেতাই সেটি সমর্থন করছেন না।রিপাবলিকান পার্টির নেতাদের মধ্যে যখন এমন মতবিরোধ দেখা দিয়েছে, তখনই আবার ট্রাম্পের দুই ছেলে দলের কিছু নেতাকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।বিবিসি নিউজ এমনটাই জানাচ্ছে।

ট্রাম্পের ছেলেরা অভিযোগ করেছেন, এই নির্বাচনে রিপাবলিকান নেতারা ট্রাম্পকে যথেষ্ট সমর্থন দেননি। বড় ছেলে ডন জুনিয়রের বক্তব্য, তার বাবার প্রতি রিপাবলিকান নেতাদের সমর্থন ছিল ‘দুর্বল’। পাশাপাশি ছোট ছেলে এরিক রিপাবলিকান নেতাদের সম্পর্কে বলেছেন,দলীয় ভোটাররা আপনাদের কখনও ক্ষমা করবে না।ট্রাম্পের দুই ছেলের মন্তব্য ঘিরে রিপাবলিকান দলের অন্দরে ট্রাম্প অনুসারী এবং অন্যদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

সিনিয়র রিপাবলিকান মিট রমনি এবং মেরিল্যান্ড গভর্নর ল্যারি হগান ট্রাম্প যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে খাটো করার চেষ্টা করেছে সেই ব্যাপারে সতর্ক করেছেন। রমনির মতে, প্রতিটি ভোট গণনা করা গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে যদি কোন অনিয়মের অভিযোগ থাকে তাহলে সেটির তদন্ত হবে এবং আদালতের বিচারে নিষ্পত্তি হবে। তিনি গণতন্ত্র,সংবিধান এবং আমেরিকার জনগণের উপর আস্থা রাখার কথা বলেছেন।টেক্সাসের রিপাবলিকান নেতা উইল হার্ড আবার একেবারে প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রমকে বিপদজনক বলে বর্ণনা করেছেন।

রিপাবলিকান পার্টির অন্দরে যেভাবে এখন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যদের মধ্যে বিবাদ শুরু হয়েছে তার ফলে নির্বাচনে হারলে ট্রাম্পের বিদায়ের পরে দলকে কোন পথে নিয়ে যাবে তা নিয়ে এক বড় প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।

The post ট্রাম্পের ভিত্তিহীন মন্তব্য ঘিরে দলের অন্দরেই মতবিরোধ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2U0PJWX
Post a Comment (0)
Previous Post Next Post