তিমিরকান্তি পতি, বাঁকুড়া: পঞ্চম ষষ্ঠ তফশীল চালু, জাতিগত শংসাপত্র হয়রানি বন্ধ, জাল জাতিগত শংসাপত্র বাতিল, সরকারী প্রকল্পে স্বজনপোষণ, কাটমানি বন্ধ, আদিবাসীদের ধর্মী কোড সারিধম চালু, বনসৃজন, রাস্তা তৈরি সহ ১৮ দাবিতে আন্দোলনে নামল ‘আদিবাসী একতা মঞ্চ’। শুক্রবার ঐ সংগঠনের খাতড়া ব্লক কমিটির তরফে মিছিল করে গিয়ে স্থানীয় বিডিওকে গণ ডেপুটেশন দেওয়া হয়।
আদিবাসী একতা মঞ্চের তরফে অভিযোগ, শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বেই আদিবাসীরা আজও শোষিত, বঞ্চিত, নিপীড়িত। বর্তমান সময়েও তাদের আর্থ সামাজিক পরিবর্তন ঘটেনি। এক শ্রেণীর মানুষের কাছে ‘সস্তার রাজনীতির সহজলভ্য উপকরণ’ হয়ে দাঁড়িয়েছে তারা। এসবের বিরুদ্ধে ও তাদের ন্যাহ্য অধিকার বুঝে নিতেই এই গণ আন্দোলন বলে তারা জানান।
এদিনের কর্মসূচীতে অংশ নিয়ে রঞ্জিত কুমার মুদি, বিপ্লব সরেনরা বলেন, এখন অনেক অ-আদিবাসী মানুষ আদিবাসী শংসাপত্র যোগাড় করে সরকারী সুবিধা ভোগ করছেন। আর বঞ্চিত হচ্ছেন আদিবাসী সম্প্রদায়ভূক্ত মানুষ। সেসব বিরুদ্ধে তারা লড়াই চালাচ্ছেন। একই সঙ্গে স্থানীয়ক্ষেত্রে বেশ কিছু দাবী নিয়ে রাজ্য জুড়ে তারা সংগঠনগতভাবে আন্দোলন কর্মসূচী নিয়েছেন বলে তারা জানান।
The post সরকারি প্রকল্পে স্বজন পোষণ, কাটমানি সহ একাধিক অভিযোগ, আন্দোলনে ‘আদিবাসী একতা মঞ্চ’ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2JL5a3y