জয়পুর: দিওয়ালির রাতে ভয়ংকর ঘটনা। নির্যাতিতা মহিলাকে গায়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিল ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তি। অভিযোগ, পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ৩৭ বছরের ওই মহিলাকে।
চলতি বছরের এপ্রিল মাসে ওই মহিলা লেখরাজ নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। একই সঙ্গে দায়ের করা হয় ব্ল্যাকমেইলিং এর অভিযোগও।
জয়পুর পুলিশ এফআইআর দায়ের করলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গিয়েছে। শনিবার দিওয়ালি রাতে অভিযুক্ত লেখরাজ ওই মহিলার বাড়িতে ঢোকে। সে সময় লক্ষ্মীপূজার কাজে ব্যস্ত ছিলেন ওই মহিলা। সেই সুযোগে মহিলার গায়ে জ্বলন্ত প্রদীপ ছুঁড়ে মারে অভিযুক্ত।
নির্যাতিতা মহিলা বর্তমানে এসএমএস হাসপাতালের বার্নিং ইউনিটে ভর্তি রয়েছেন। জয়পুর পুলিশ তার বাড়িতে পাহারা বসিয়েছে। এ ব্যাপারে একটি এফআইআর নথিভুক্ত করা হলেও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি বলে খবর মিলেছে।
উল্লেখ্য কদিন আগে নক্ক্যারজনক ঘটনা ঘটে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। সেখানে ধর্ষণের চেষ্টা করা হয় পাঁচ বছরের একরত্তি শিশুকে। জানা গিয়েছে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত যুবক।
সৌভাগ্যবশত সে সময় বাড়ি ফিরে আসে শিশুর পরিবার। তাঁদেরকে দেখেই হাতাহাতি করে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরেই থানায় অভিযুক্তের বিরুদ্ধে রিপোর্ট দায়ের হয়, পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
এর আগে অসমে ১২ বছরের এক নাবালিকাকে ধর্ষণের জেরে গ্রেফতার করা হয় এক অভিযুক্তকে। জানা গিয়েছে সেখানেও নাবালিকার অভিভাবক ঘরে না থাকার সুযোগ নিয়ে ওই ব্যক্তি ঘরে ঢুকেছিল। আর তারপরেই ওই নাবালিকার উপরে চড়াও হয়েছিল। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।
The post দিওয়ালির রাতে নির্যাতিতাকে জ্বালিয়ে দিল ধর্ষণে অভিযুক্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32PXZh7