পাটনা: জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমারকে বেনজির আক্রমণ আরজেডি নেতা মনোজ ঝায়ের। ‘৪০টি আসন পাওয়ার পরে কেউ কীভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন?’ নীতিশকুমারকে বিঁধে প্রশ্ন আরজেডি নেতা মনোজ ঝায়ের। মহাজোটকে হারিয়ে বিহারে ফের ক্ষমতা দখল করেছে এনডিএ। বিহার ভোটে বিজেপির ফল ভালো হলেও এনডিএ-র শরিক দল জেডিইউয়ের ঝুলিতে মাত্র ৪৩টি আসন।
বিহারে বিজেপির চেয়ে আসন সংখ্যার নিরিখে অনেক পিছিয়ে জেডিইউ। তবুও প্রতিশ্রুতি রেখেই পথ চলায় বিশ্বাসী মোদী-শাহ। তৃতীয়বারের জন্য নীতিশ কুমারকেই বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করেছে এনডিএ। নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ায় তোপ দেগেছেন আরজেডি নেতা মনোজ ঝা।

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ ঝা বলেছেন, ‘‘‘৪০টি আসন পাওয়ার পরে কেউ কীভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন?’ জনগণের রায় তাঁর বিরুদ্ধে। তিনি ক্ষয়িষ্ণু এবং এবিষয়ে তাঁর সিদ্ধান্ত নেওয়া উচিত। বিহার বিকল্পের সন্ধান করবেই। যে বিকল্প স্বতঃস্ফূর্ত হবে। তবে এটা হতে এক সপ্তাহ, দশ দিন বা এক মাস সময় লাগতে পারে তবে তা ঘটবেই।’’
বিহারে ভোটে এনডিএ ১২৫টি আসন পেলেও মহাজোটের ঝুলিতে গিয়েছে ১১০টি আসন। এনডিএ-র শরিক দল হিসেবে জেডিইউ-এর প্রাপ্তি মাত্র ৪৩টি আসন। অন্যদিকে মহাজোটের বড় শরিক আরজেডি-র ঝুলিতে ৭৫টি আসন।
এই মুহূর্তে ৭৫টি আসন পেয়ে বিহারের সবচেয়ে বড় রাজনৈতিক দলের শিরোপা আরজেডি-র মুকুটে৷ উল্টোদিকে কংগ্রেসের হাল শোচনীয়। বিহারে মাত্র ১৯টি আসনে জিতেছে হাত-শিবির। ভালো ফল করেছে বামেরা। ১৬টিতে জয়লাভ করেছেন বাম প্রার্থীরা।
The post ‘৪০ আসন নিয়ে কেউ কীভাবে মুখ্যমন্ত্রী হতে পারেন’, নীতিশকে বিঁধলেন আরজেডি নেতা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nsFQOb