‘নীতিশজি মুখ্যমন্ত্রী হলেও রিমোট থাকবে অন্যের হাতে’, কংগ্রেস নেতার নিশানায় বিজেপি

নয়াদিল্লি: ‘এবার আর মুখ্যমন্ত্রী হিসেবে পথ চলা নীতিশ কুমারের পক্ষে মসৃণ হবে না’, এমনই মত কংগ্রেস নেতা তারিক আনোয়ারের। নীতিশ কুমার এনডিএ-র নির্বাচিত মুখ্যমন্ত্রী হলেও তাঁকে নিয়ন্ত্রণ করার জন্য এবার ‘রিমোট’ অন্য কারও হাতে থাকবে বলেই দাবি এই কংগ্রেস নেতার। নাম না করে বিজেপিকেই নিশানা করেছেন এই কংগ্রেস নেতা।

মুখ্যমন্ত্রীর কুর্সি পেলেও এবার পরিস্থিতি ভিন্ন। নীতিশ কুমারের দল জেডিইউ বিহার ভোটে মাত্র ৪৩টি আসন পেয়েছে। উল্টোদিকে এনডিএ-র শরিক বিজেপি সদ্যসমাপ্ত বিহার ভোটে ঝুলিতে পুড়েছে ৭৪টি আসন। ধারে-ভারে এবারের বিহার ভোটে জেডিইউ-কে ছাপিয়ে গিয়েছে বিজেপি।

তবে ভোটের আগে নীতিশ কুমারের নেতৃত্বেই লড়াইয়ের ময়দানে নেমেছিল এনডিএ। বিহারে ভোটের প্রচারে গিয়ে নীতিশকেই ফের মুখ্যমন্ত্রীত্বের কুর্সিতে বসাতে চেয়ে গলা ফাটিয়েছেন মোদী-শাহরা।

বিহারে সাফল্য এলে ফের নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করতে তাঁদের কোনও আপত্তি নেই বলে আশ্বাস দিয়েছিলেন বিজেপি নেতারা। নীতিশের দলের ফল খারাপ হলেও প্রতিশ্রুতি ভাঙেনি বিজেপি। জেডিইউ-এর চেয়ে বেশ কিছু আসন বেশি পেলেও মুখ্যমন্ত্রীত্বের কুর্সি নিয়ে দড়াদড়ি করেনি গেরুয়া শিবির। তৃতীয়বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন নীতিশ কুমার।

তবে অন্যবারের মতো এবার আর নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়া সহজ হবে না বলেই মত কংগ্রেস নেতা তারিক আনোয়ারের। এই কংগ্রেস নেতার দাবি, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেও এবার তাঁকে নিয়ন্ত্রণে রাখার জন্য ‘রিমোট’ অন্য কারও হাতে থাকবে।

নাম না করে বিজেপিকেই নিশানা করেছেন এই কংগ্রেস নেতা। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘এর আগে বিহারে নীতীশ কুমারজি একজন ভালো এনডিএ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। তবে এবার সেই সম্ভাবনা কম। বিজেপি তাঁকে দুর্বল করার ষড়যন্ত্র করেছে। মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেও তাঁকে নিয়ন্ত্রণের জন্য অন্য কারও কাছে রিমোট থাকবে।’’

The post ‘নীতিশজি মুখ্যমন্ত্রী হলেও রিমোট থাকবে অন্যের হাতে’, কংগ্রেস নেতার নিশানায় বিজেপি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35zBMWj
إرسال تعليق (0)
أحدث أقدم