আসামীকে সংশোধনাগারে‌র ভিতরেই পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি : ধর্ষণে অভিযুক্ত এক জেলবন্দি আসামীকে সংশোধনাগারে‌র ভিতরেই পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল। চাঞ্চল্যকর এই ঘটনায় হতভম্ব মৃতের পরিবারের লোকেরা। ঘটনার উপযুক্ত তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

মৃত আসামীর নাম ভোলা দাস। তাঁর বাড়ি জলপাইগুড়ি শহরের পবিত্রনগর কলোনি এলাকায়।

মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, শুক্রবার‌ও সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিল ৩৮ বছরের ভোলা। শনিবার দুপুরে তাঁরা জানতে পারেন মৃত্যু হয়েছে তাঁদের ছেলের।

যদিও কিভাবে তার মৃত্যু হল তা বুঝতে পারছেন না পরিবারোর সদস্যরা। এই ঘটনায় পুলিশ ও জেল‌ কর্তৃপক্ষের বক্তব্য, সংশোধনাগারে‌র ভিতরে থাকা অন‍্য এক বন্দি‌র সঙ্গে সংঘর্ষেই মৃত্যু হয়েছে ভোলার।

জানা গিয়েছে, একটি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ভোলাকে চলতি মাসের ৩ তারিখ গ্রেফতার করে জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর থেকে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি ছিলেন তিনি।

শনিবার সকালে আচমকা অভিযুক্তের মৃত্যু সংবাদ জানানো হয় পরিবারের সদস্যদের। ঘটনার খবরে মাথায় আকাশ ভেঙে পড়ে মৃতের পরিবারের সদস্যদের। এদিকে স্বামী‌র মৃত্যুর ঘটনায় একেবারেই ভেঙে পড়ে‌ছেন মৃতের স্ত্রী সনেকা দাসও।

The post আসামীকে সংশোধনাগারে‌র ভিতরেই পিটিয়ে খুনের অভিযোগ, চাঞ্চল্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35yZulJ
إرسال تعليق (0)
أحدث أقدم