মতুয়াবাড়িতে আজ শাহের মেনুতে ভাত, রুটি, ডাল, পনির, শুক্তো, চাটনি, পায়েস,

কলকাতা: বৃহস্পতিবার বাঁকুড়ার চতুরডিহির আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারার পর কলকাতার নিউটাউনের পাঁচতারা হোটেলে রাত্রিবাস। সকালের প্রাতরাশ হোটেলেই। অমিত শাহের দুপুরের খাবারের আয়োজন বাগুইআটির একটি মতুয়া পরিবারে। ভাত, রুটি, ছোলার ডাল, মুগের ডাল, পনির, বেগুন ভাজা, শুক্তো, চাটনি, নলেন গুড়ের পায়েস সহযোগে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বিধানসভা ভোটের আগে সমাজের সবস্তরের মানুষের কাছে পৌঁছে যাওয়াই লক্ষ্য গেরুয়া শিবিরের। সেই চেষ্টায় কোনও ফাঁক রাখতে চায় না বিজেপি। রাজ্য সফরে এসে এর আগেও গরিব পরিবারে মধ্যাহ্নভোজ সারতে দেখা গিয়েছিল অমিত শাহকে।

তখন অবশ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন শাহ। এখন তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এবারও তাঁর রুটিনে ছেদ পড়ল না। রাজ্য সফরে এসে বৃহস্পতিবারই বাঁকুড়ার চতুরডিহি গ্রামের একটি আদিবাসী পরিবারে গিয়েছিলেন অমিত শাহ। সেই বাড়িতে কিছুক্ষণ কাটানোর পর সেখানেই সেরেছিলেন মধ্যাহ্নভোজ।

বৃহস্পতিবার বাঁকুড়ার আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবারও সম্পূর্ণ বাঙালি-খানায় মধ্যাহ্নভোজ সেরেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কী ছিল না তাঁর মেনুতে? ভাত, রুটির পাশাপাশি ছিল ডাল ও বেশ কয়েক রকমের ভাজা। জমিয়ে ভোজ সেরে বেশ তৃপ্ত হয়েছিলেন বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা। প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন আদিবাসী বিভীষণ হাঁসদার পরিবারকে। সুযোগ পেলে আবারও আসবেন, দিয়েছিলেন এমনও প্রতিশ্রুতি।

বৃহস্পতিবার দিনভর বাঁকুড়ায় দলের একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অমিত শাহ। রাতে কলকাতায় ফিরে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে ছিলেন অমিত শাহ। শুক্রবারও কলকাতায় ঠাসা কর্মসূচি রয়েছে বিজেপির অন্যতম এই শীর্ষ নেতার। তবে দুপুরে বাগুইআটির একটি মতুয়া পরিবারে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সেখানেই সারবেন মধ্যাহ্নভোজ। জানা গিয়েছে, এদিনও বাঙালি-খানা থাকছে মেনুতে। ভাত, রুটি, ছোলার ডাল, মুগের ডাল, পনির, বেগুন ভাজা, শুক্তো, চাটনি, নলেন গুড়ের পায়েস সহযোগে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

The post মতুয়াবাড়িতে আজ শাহের মেনুতে ভাত, রুটি, ডাল, পনির, শুক্তো, চাটনি, পায়েস, appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/352Jl7W
إرسال تعليق (0)
أحدث أقدم