স্টাফ রিপোর্টার , কলকাতা : মঙ্গলবার এক লাফে দুই ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। সমগ্র দক্ষিণবঙ্গের মতোই পারদ বেড়েছে শহরের। তবে তা স্বাভাবিকের নীচেই রয়েছে। তাই ভোরের দিকে ঠাণ্ডার আমেজ একেবারে উধাও হয়ে যায়নি তবে কমেছে। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৯৪ ও সর্বনিম্ন ৪৩ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক ২১.০ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম ছিল। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৩৬ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক ২০.০ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৩২ শতাংশ। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক ১৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৮৬ ও সর্বনিম্ন ৩৪ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২১ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৯০ ও সর্বনিম্ন ৫৪ শতাংশ।
এদিকে পূর্বাভাস মতোই বেড়েছে দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা। মঙ্গলবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস , বাঁকুড়ায় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ২০ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানাচ্ছে পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই চড়েছে পারদ।
The post ১৮ থেকে উত্তরণ কুড়িতে, শীতের আমেজ কমল শহরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35fGxV2