বাংলাপক্ষের সোশ্যাল মাধ্যমের পেজ ব্লক , অভিযোগের তীর ফেসবুক ইন্ডিয়ার দিকে  

স্টাফ রিপোর্টার , কলকাতা : কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের অভিযোগে বন্ধ হল বাংলা পক্ষের ফেসবুক পেজ। বাংলা পক্ষের অভিযোগ বাঙালি যারা শত্রু তারাই এই কাজ করেছে বা করিয়েছে। অভিযোগের তীর ফেসবুক ইন্ডিয়ার দিকে।

তাঁরা জানাচ্ছেন, ‘আমাদের ফেসবুক পেজ উড়িয়ে দিল, যে পেজের ফলোয়ার ছিল ৩ লাখ। গত পাঁচ মাসে একবারও কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের কোনও ঘটনা নেই আমাদের পেজে। তারপরেও এই অজুহাতে বাংলা পক্ষর পেজ উড়িয়ে দেওয়া হল। ফেসবুক ইন্ডিয়ার বিরুদ্ধে সবসময়ই পক্ষপাতিত্ব ও দলীয়করণের অভিযোগ উঠেছে। এ কথা আজ জলের মতো স্পষ্ট। এটা রাজনৈতিক অন্যায়।’

বাংলা পক্ষের তরফে কৌশিক মাইতি বলেন, ‘বাংলা পক্ষর বাঙালির প্রাণের সংগঠন, শুধু ফেসবুক পেজ না। আমরা বাংলার প্রতিটা প্রান্তে ছড়িয়ে আছি। বাংলার জেলায় জেলায় সদস্য, সহযোদ্ধা ও সমর্থকরা বাঙালির স্বার্থে কাজ করে চলেছে। তাই পেজ উড়িয়ে বাঙালির শত্রুরা আমাদের দমাতে পারবে না। আমরা আরও শক্তিশালী হবো। ফেসবুককে এই ঘৃণ্য কাজের জন্য ধিক্কার।’

সংগঠনটি জানাচ্ছে, ‘বাংলা পক্ষ বাংলা ও বাঙালির অধিকারের স্বার্থে লড়াই করে। বাংলা পক্ষর হাত ধরে বাংলার প্রতিটা প্রান্তে বাঙালি জাতীয়তাবাদের ঝড় উঠেছে। বাংলা পক্ষ বাঙালির প্রাণের সংগঠন। এতে শঙ্কিত হিন্দি সাম্রাজ্যবাদীরা ও তাদের দালালরা। তারা বাংলা পক্ষকে যেকোনো মূল্যে ধ্বংস করতে চায়। তারা নখ দাঁত বের করেছে। বাঙালির শত্রুদের এই ভয় আমাদের লড়াইয়ে আরও অনুপ্রাণিত করবে। হিন্দি-উর্দু সাম্রাজ্যবাদ কে বাংলা থেকে উৎখাত করে বাঙালির অধিকার প্রতিষ্ঠা হবেই। বাংলার মাটিতে বাঙালি সহ ভূমিপুত্রদের জয়ধ্বজা উড়বে।’

প্রসঙ্গত সংস্থার ব্যবসায়িক স্বার্থে বিজেপির সঙ্গে ‘গোপন’ আঁতাঁতের অভিযোগ উঠেছিল ফেসবুক ইন্ডিয়ার বিরুদ্ধে। উঠে এসেছিল আঁখি দাসের নাম। সম্প্রতি তিনি তাঁর ফেসবুক ইন্ডিয়ার পদ ছেড়েছেন। আগস্ট মাসে ফেসবুক ইন্ডিয়া ও আঁখি দাসের বিরুদ্ধে অভিযোগ ওঠে বিজেপির ভোট প্রচার ও জয়ে বিশাল ভূমিকা পালন করার।

এই অভিযোগ স্পষ্টও হয়ে যায় পরে। দেখা গিয়েছিল, আমেরিকার অন্যতম নামী দুই সংবাদমাধ্যমে রীতিমতো চমকে দেওয়া খবর ফাঁস করেছিল। প্রথমত ২০১৪ সালে নরেন্দ্র মোদী লোকসভা ভোটে জেতার পরে উচ্ছ্বসিত আঁখি কর্মীদের ই-মেলে লিখেছিলেন, “আমরা ওঁর সোশ্যাল মিডিয়ার প্রচার দাবানলের মতো ছড়িয়ে দিয়েছিলাম। বাকিটা ইতিহাস।” ২০১২ সালে গুজরাতে বিধানসভা ভোটের সময়েও নাকি বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় দড় করে তোলায় ভূমিকা ছিল প্রাক্তন ফেসবুক কর্ত্রীর।

অভিযোগ শুধু রাজনৈতিক পক্ষপাতের নয়, নিয়ম ভাঙারও। আমেরিকার সংবাদমাধ্যমকে উদ্ধৃত করেই কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধীদের অভিযোগ, বিজেপি নেতাদের বিদ্বেষমূলক লেখা-ছবি-ভিডিয়ো (কনটেন্ট) সরিয়ে দেওয়ার ক্ষেত্রে শিথিলতা দেখাতেন আঁখি। রেখে দেওয়া হত বহু উস্কানিমূলক কথাবার্তা। একই নীতি নেওয়া হত তাদের হোয়াটসঅ্যাপের বেলায়। অথচ হিংসায় ইন্ধন জোগানোর কারণ দেখিয়ে সরকার-বিরোধী অনেক পেজ মুছে দেওয়া হত ফেসবুক থেকে। আটকে দেওয়া হত হোয়াটসঅ্যাপ বার্তা। বাংলাপক্ষের অভিযোগ সেই আগ্রাসন এখনও চলছে ফেসবুকের মাধ্যমে। সেই করেই তাদের সোশ্যাল মাধ্যম পেজ বন্ধ করা হয়েছে। স্পষ্ট কথায়, আঁখি গিয়েছেন, তাঁর চেলাদের কি রেখে গিয়েছেন। বড় প্রশ্ন তুলছে বাংলা পক্ষ।

The post বাংলাপক্ষের সোশ্যাল মাধ্যমের পেজ ব্লক , অভিযোগের তীর ফেসবুক ইন্ডিয়ার দিকে   appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3naccxi
إرسال تعليق (0)
أحدث أقدم