‘একমাস পর অমিত শাহ দিদির পুলিশের দাঁত ভাঙবেন’, ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

স্টাফ রিপোর্টার, হলদিয়া: আবারও বেনজিরভাবে রাজ্যের পুলিশকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, শাসকদলের নেতা-কর্মীরা বিজেপিতে যোগ দিতে চাইলেই পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে। এরপরই পুলিশকে আক্রমণ করে তিনি বলেন, “একমাস পর দিদির পুলিশের দাঁত ভাঙবেন অমিত শাহ।”

উল্লেখ্য, এর আগেও পুলিশের উদ্দেশ্যে কু-কথা বলেছিলেন দিলীপ ঘোষ। কিছুদিন আগে রূপনারায়ণ নদীর কাছে চায়ে পে চর্চায় যোগ দিতে গেলে কালো পতাকার সম্মুখীন হন। এরপরই তিনি বলেন, “পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে কর্মীদের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। দলের চুনোপুঁটিদের ভয় দেখিয়ে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। ওই ভাড়াটে সেনা দিয়ে হবে না। কার্যকর্তাদের বুকে আগুন জ্বলছে। ওই পুলিশ, ওই গুন্ডার মুখে প্রস্রাব করে দিই আমরা।”

এই মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল। রবিবার রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় জনসভা ছিল বিজেপির। সেখান থেকে ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণ থেকে শুরু করে আলুর দাম বৃদ্ধি, পুরোহিত ভাতা সহ একাধিক ইস্যুতে রাজ্য প্রশাসনকে আক্রমণ করেন দিলীপ ঘোষ।

ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণ নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের টাকা কোথায় গেল? তাঁর অভিযোগ, ‘ক্ষতিপূরণের টাকায় স্বজনপোষণ করেছে তৃণমূল।’ আলুর দাম বৃদ্ধির পেছনে কাটমানি সমস্যাকেই দায়ী করেন দিলীপ। তিনি বলেন, “তৃণমূল নেতাদের কাটমানি দিতে আলুর দাম বৃদ্ধি করা হয়েছে।”

এদিন হলদিয়ার সভা থেকে একুশে পরিবর্তনের ডাক দেন বিজেপি সাংসদ। সংখ্যালঘুদের উদ্দেশ্য করে বলেন, “বিজেপি কোনও বিভাজন করে না। মোদির প্রকল্পে রাজ্যের সংখ্যালঘুরাও উপকৃত।”

দিলীপ ঘোষের দাবি,সংখ্যালঘুদের এতদিন শুধু ভোটার করে রাখা হয়েছিল। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, পুরোহিত ভাতার তালিকাতেও তৃণমূল নেতাদের নাম রয়েছে। তৃণমূল অফিসে তৈরি হচ্ছে পুরোহিত ভাতার তালিকা।

The post ‘একমাস পর অমিত শাহ দিদির পুলিশের দাঁত ভাঙবেন’, ফের বিতর্কিত মন্তব্য দিলীপের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35eQstS
Post a Comment (0)
Previous Post Next Post