তৃণমূল নেতাদের জেলের ভাত খেতে হবে, হুঁশিয়ারি দিলীপের

কলকাতা: বিধানসভা ভোটের আগে সুর চড়াচ্ছে বিজেপি৷ তৃণমূলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, ইডি তৃণমূল নেতাদের সম্পত্তি খুঁজে বের করবে,এবং সকলকে জেলের ভাত খেতে হবে৷

মঙ্গলবার চিংড়িঘাটার চা-চর্চায় যোগ দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সেখানে তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী এনে রাজ্যে ভোট হবে৷ পুলিশকে ধারে-কাছে ঘেঁষতে দেওয়া হবে না৷ তার আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তৃণমূল নেতাদের সম্পত্তি খুঁজে বের করবে৷ তখন সবাইকে জেলের ভাত খেতে হবে৷

এদিন একাধিক জায়গায় চা-চর্চায় অংশ নেন বিজেপি রাজ্য সভাপতি। তৃনমূলের পাশাপাশি বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করে দিলীপ ঘোষ,তিনি বলেন, বাংলায় জোটের সম্ভাবনা নেই, মানুষ বিজেপিকে চাইছে। কংগ্রেসের কোনও ভবিষ্যৎ নেই।

এদিকে বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করতে কলকাতায় এসেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য৷ এছাড়া সুনীল দেওধর৷ আজ মঙ্গলবার তারা বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে কলকাতায় বৈঠক করলেন৷

একুশের ভোটের কথা মাথায় রেখে অমিত মালব্যকে এ রাজ্যের সহকারী পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে বাংলায় কাজ করবেন তিনি।

জানা যাচ্ছে, শুধু বাংলায় কাজ করাই নয়, বঙ্গ বিজেপির আইটি সেলও দেখবেন অমিত। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে একগুচ্ছ ক্যাম্পেন শুরু করেছে তৃণমূল। কোথাও বিজেপির হয়ে আওয়াজ তোলার ডাক কোথাও আবার চলছে সদস্য সংগ্রহ।

প্রশান্ত কিশোরের টিম এগুলির পিছনে কাজ করছে। এই পরিস্থিতিতে কীভাবে বাংলার আইটি সেল কাজ করবে সেই বিষয়ে রণকৌশল বলে দেবেন অমিত মালব্য। তৃণমূলের পালটা কীভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা সম্ভব তা ঠিক করে দেবেন তিনি। এমনটাই সূত্রের খবর।

অমিত মালব্যের দাবি, পশ্চিমবঙ্গে ২০০-র বেশি আসন জিতে ক্ষমতায় আসবে বিজেপি। উল্লেখ্য, এর আগেও বাংলায় এসে অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলায় ২০০-র বেশি আসন পাবে বিজেপি।

উল্লেখ্য, বিহারে জয়। নীতিশ মুখ্যমন্ত্রী হলেও সংখ্যার বিচারে এগিয়ে বিজেপি। এবার তাই টার্গেট বাংলা। গত লোকসভা নির্বাচনে প্রথমবার বাংলায় অভূতপূর্ব ভালো ফল করতে দেখা যায় বিজেপিকে। এবার বিধানসভা নির্বাচনে বাজিমাৎ করতে উঠে পড়ে লেগেছে বিজেপি।

The post তৃণমূল নেতাদের জেলের ভাত খেতে হবে, হুঁশিয়ারি দিলীপের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nygjTR
إرسال تعليق (0)
أحدث أقدم