ভয়াবহ করোনা পরিস্থিতি, ইতালিতে টয়লেটে উদ্ধার মৃতদেহ

রোম: ইতালিতে আবারও করোনার দাপট অব্যাহত। অবস্থা রীতিমতো সঙ্গীন হয়ে উঠেছে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গিয়েছে, টয়লেটে পড়ে রয়েছে মৃতদেহ। ভিডিও সামনে আসার পর থেকেই রীতিমতো ক্ষোভ উগরে দেয় সাধারণ মানুষ। বলা হচ্ছে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন।

ইতালির বিদেশমন্ত্রী লুগি ডি মাইও কার্যত স্বীকার করে নিয়েছেন যে, করোনা মহামারির জেরে ইতালির অনেক অনেক জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নেপলস এবং ক্যাম্পানিয়ার অনেক এলাকায় পরিস্থিতি যে খুব খারাপ সেকথাই জানিয়েছেন তিনি।

আরও পড়ুন – ট্রাম্পের সমর্থনে রাস্তায় হাজার হাজার মানুষ, নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার

ফেসবুক ভিডিওতেও লুগি ডি মাইও জানান, এখন সেনাবাহিনী ডাকা উচিত যাতে তারা চিকিত্সক ও নার্সদের সহায়তা করতে পারে। তিনি বলেন হাতে আর একটুও সময় নেই, ইতালির সরকারের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত।

রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে, মৃত ব্যক্তি পরীক্ষার জন্য ইতালির একটি হাসপাতালে গিয়ে সেখানে অপেক্ষা করতে করতে মারা যান। করোনার আর এক রোগী সেই ভিডিও শ্যুট করেছেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন – মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হতে পারে নীতিশের নাম, কিছুক্ষণের মধ্যে বৈঠক

পরিসংখ্যান জানাচ্ছে, ইতালিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লক্ষের বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৪ লক্ষ ১১ হাজার মানুষ। এখন অবধি ইতালিতে মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৬৮৩।

The post ভয়াবহ করোনা পরিস্থিতি, ইতালিতে টয়লেটে উদ্ধার মৃতদেহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3f2R5K8
Post a Comment (0)
Previous Post Next Post