স্টাফ রিপোর্টার, বাঁকুড়া : দীপাবলির রাতে প্রদীপ জ্বালাতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। মৃতার নাম রেবা চৌধুরী (৭৬)। শনিবার রাতে বাঁকুড়া শহরের ইন্দারাগোড়ার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, মৃতা রেবা চৌধুরী ইন্দারাগোড়ার বাড়িতে একাই থাকতেন। তাঁর একমাত্র ছেলে কর্মসূত্রে সপরিবারে কলকাতায় থাকেন। এদিন রাতে বাড়ি থেকে বৃদ্ধার অগ্নিদ্বগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দা বামদেব দত্ত বলেন, পাড়ার কালীপুজোতে উনি উপস্থিত না থাকায় বাড়িতে খোঁজ নিতে যাই। তখন সেখানে তাঁকে অগ্নিদ্বগ্ধ অবস্থায় দেখতে পেয়েই পাড়ার লোককে বিষয়টি জানান।
ঘটনাস্থলে যান বাঁকুড়া পুরসভার বর্তমান পুরবোর্ডের অন্যতম সদস্য দিলীপ আগরওয়াল। তিনিও সমস্ত বিষয় খতিয়ে দেখেন। মৃতার ছেলে খবর পেয়ে রাতেই কলকাতা থেকে রওনা দিয়েছেন বলেও তিনি জানান।
পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে।
The post আলোর উৎসবে নেমে এল অন্ধকার, প্রদীপের আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nrrNbL