ওয়াশিংটন: নির্বাচনে পরাজয়ের পর অহেতুক কারণ দেখিয়ে ক্ষমতা ছাড়তে দেরি করছেন ডোনাল্ড ট্রাম্প। এই কারণে, দেশে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলা করা জটিল হচ্ছে ডেমোক্র্যাট সরকারের পক্ষে। এমনই বিস্ফোরক অভিযোগ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বাইডেনের।
তিনি বলেন, তাঁর প্রশাসনকে দায়িত্ব নিতে দেরি করা কারণে, করোনায় আরও মানুষের মৃত্যু হতে পারে। মহামারি মোকাবিলা নিয়ে বাইডেন একথা বলেন।
প্রেসিডেন্ট বাইডেনের অভিযোগ, আগের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজয় স্বীকার করতে নাটক করছেন। এটি সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন কাজ। বাইডেন বলেন, এটা জীবন বাঁচানোর সঙ্গে জড়িত। আমরা একে অপরকে সহযোগিতা না করলে আরও মানুষের মৃত্যু হবে।

বাইডেন বলেন, দেশ জুড়ে করোনাভাইরাসের প্রতিষেধক পৌঁছে দেওয়াটাও বিশাল এক কর্মযজ্ঞ। কাজ শুরু করতে যদি আমার দলকে ২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাহলে আমাদের আড়াই মাসের মতো পিছিয়ে যাবে।
ডোনাল্ড ট্রাম্পের পরাজয় অস্বীকার নিয়ে প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা জানিয়েছেন এটা কোনো খেলা নয়। সদ্য শেষ হওয়া মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হয়েছে। ক্ষমতা থেকে সরে গেছে রিপাবলিকানরা।
The post ট্রাম্প ক্ষমতা ছাড়তে দেরি করায় করোনা মোকাবিলা জটিল হচ্ছে: বাইডেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nwqOXT