বেতন প্রায় ২০ হাজার, ৪০ বছরের কম বয়সীদের জন্য দারুণ চাকরির সুযোগ

rites limited বেশ কিছু পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীদের ১ বছরের জন্য নিয়োগ করা হলেও পরবর্তীকালে মেয়াদ বাড়ানো হবে বলে জানানো হয়েছে। প্রার্থীদের দ্রুত আবেদনের জন্য জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ- ২৬.১১.২০২০।

সিভিল ইঞ্জিনিয়ার পদের জন্য রয়েছে ৫০টি শূন্য পদ। প্রার্থীদের কমপক্ষে এই পদে আবেদনের জন্য স্নাতক হতে হবে। এছাড়া ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বেতন ১৯,৮৬০ মাসিক।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদের জন্য রয়েছে ৩০ টি শূন্য পদ। প্রার্থীদের কমপক্ষে স্নাতক হতে হবে। ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বেতন মাসিক ১৯৮৬০ টাকা।

অন্যদিকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদের জন্য রয়েছে ৯০ টি শূন্য পদ। প্রার্থীদের স্নাতক হতে হবে। এছাড়া ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। বেতন হবে ১৯৮৬০ টাকা।

তফসিলি জাতি এবং উপজাতিদের ক্ষেত্রে নিয়ম মাফিক ছাড় দেওয়া হবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এর পরে প্রার্থীদের বাছাই করা হবে। বিস্তারিত জানার জন্য www.rites.com এই ওয়েবসাইট দেখতে হবে প্রার্থীদের।

The post বেতন প্রায় ২০ হাজার, ৪০ বছরের কম বয়সীদের জন্য দারুণ চাকরির সুযোগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IIjo4s
إرسال تعليق (0)
أحدث أقدم