নয়াদিল্লি: রাজধানীতে জঙ্গি সন্দেহে দুই যুবক গ্রেফতার। সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে জঙ্গি দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেন দিল্লি পুলিশের স্পেশাল সেলের অফিসাররা। ধৃতদের কাছে মিলেছে দুটি সেমি-অটোমেটিক পিস্তল, ১০টি কার্তুজ।
এর আগেও দিল্লি থেকে সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতেও সন্দেহভাজন দুই যুবকের খোঁজ পায় দিল্লি পুলিশের স্পেশাল সেল।
দুজনেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে দুই যুবককে ধরতে অভিযানের পরিকল্পনা সাজায় পুলিশ। প্রথমেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এলাকায় ঢোকা ও বেরনোর সব পথ বন্ধ করে দেওয়া হয়।
ফাঁদে ফেলে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল। ধৃত দুজনেই জম্মু কাশ্মীরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তবে তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সেব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।
ধৃতদের কাছে মিলেছে দুটি সেমি-অটোমেটিক পিস্তল, ১০টি কার্তুজ। পুলিশের দাবি, রাজধানীতে নাশকতার ছক কষছিল এই দুই জঙ্গি। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টায় পুলিশ। দিল্লিতে এই দুই যুবককে লুকিয়ে থাকতে কারা সাহায্য করেছিল? দিল্লিতে এদের কেউ পরিচিত রয়েছে কিনা, ধৃত দুই যুবককে জেরা করে সব তথ্য জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা।
The post রাজধানীতে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র-সহ সন্দেহভাজন দুই জঙ্গি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pARJ6D