লাফিয়ে তিন ডিগ্রি বাড়ল দক্ষিণের পারদ, উত্তুরে হাওয়ায় বাধা ঘূর্ণাবর্ত

স্টাফ রিপোর্টার , কলকাতা : পূর্বাভাস মতোই বাড়ল দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছিল। মঙ্গলবার সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে সঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা সকালের তাপমাত্রা ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ঠিক সেটাই হয়েছে।

মঙ্গলবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস , বাঁকুড়ায় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ২০ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৮.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস , বাঁকুড়ায় ১৭.২ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৭.২ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ২০ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৭.২ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৬ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা বৃদ্ধির কারন কী? আবহাওয়া দফতর জানাচ্ছে পূর্ব বিহার এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরেই চড়েছে পারদ।

The post লাফিয়ে তিন ডিগ্রি বাড়ল দক্ষিণের পারদ, উত্তুরে হাওয়ায় বাধা ঘূর্ণাবর্ত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32wWHrb
إرسال تعليق (0)
أحدث أقدم