বাংলায় একদিনে আরও কমল মৃতের সংখ্যা, আক্রান্ত চার হাজারের নিচে

কলকাতা: বাংলায় একদিনে আরও কমল মৃতের সংখ্যা,আক্রান্ত চার হাজারের নিচে৷ কমেছে মৃত্যুর হারও৷ বেড়েছ সুস্থতার সংখ্যা৷ সব মিলিয়ে কিছুটা স্বস্তি বাংলার৷

বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে রাজ্যে ৫৫ জনের মৃত্যু হয়েছে৷ মঙ্গলবার ছিল ৫৬ জন৷ কিছুদিন আগে এই সংখ্যাটা ৬৩ তে পৌঁছে গিয়েছিল৷ যদিও এই মূহুর্তে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৭০৬৮ জন৷

তথ্য অনুযায়ী, রাজ্যে মৃত্যুর হার ১ দশমিক ৮২ শতাংশ৷ যা এক সময় ২ শতাংশের ওপরে ছিল৷ রাজ্যে সুস্থতার হার বেড়ে ৮৮.৮৮ শতাংশ৷ হাসপাতালে চিকিৎসাধীন ৬,৭০২ জন৷ সেফ হোমে চিকিৎসাধীন ৯৮৫ জন৷ এবং হোম আইসোলেশনে রয়েছেন ২৮,৭৫৬ জন৷

গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,৯৮৭ জন৷ মঙ্গলবার ছিল ৩,৯৮১ জন৷ তুলনামূলক ফের বাড়ল আক্রান্তের সংখ্যা৷ তবুও সংখ্যাটা চার হাজারের নিচেই আছে৷ সব মিলিয়ে মোট আক্রান্ত ৩ লক্ষ ৮৯ হাজার ৫৭৬ জন৷

যে ৫৫ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১২ জন৷ উত্তর ২৪ পরগনার ১৬ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৭ জন৷ হাওড়ার ৩ জন৷ হুগলি ৫ জন৷ পূর্ব মেদিনীপুর ২ জন৷ পশ্চিম মেদিনীপুর ২ জন৷ ঝাড়গ্রাম ১ জন৷ বাঁকুড়া ১ জন৷ পুরুলিয়া ১ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ২ জন৷ মুর্শিদাবাদ ১ জন৷ জলপাইগুড়ি ২ জন৷

রাজ্যে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৪,০৫৮ জন৷ সোমবার ছিল ৪,০৮৫ জন৷ সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৪২ হাজার ১৩৩ জন৷ সুস্থতার হার বেড়ে ৮৮.৭৩ শতাংশ৷ সোমবার ছিল ৮৮.৫৯ শতাংশ৷

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও ধীরে ধীরে ফের কমছে৷ ৷ তথ্য অনুযায়ী,৩৬ হাজার ২৪৬ জন৷ মঙ্গলবার ছিল ৩৬ হাজার ৪৪৩ জন৷ তুলনামূলক ১৯৭ জন কম৷

এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৪৭ লক্ষের বেশি৷ তথ্য অনুযায়ী, ৪৭ লক্ষ ৩৩ হাজার ৫০৮ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৫২,৫৯৫ জন৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৪৫ হাজার ২১৩ টি৷

এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৪ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ১ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷

এই মূহুর্তে ৯৬ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৪১ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৯৬৬ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,৮০৯টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ১০৯০টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

The post বাংলায় একদিনে আরও কমল মৃতের সংখ্যা, আক্রান্ত চার হাজারের নিচে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3l0fvGB
إرسال تعليق (0)
أحدث أقدم