আমেরিকায় ভোটের আগেই ভোট দিয়েছেন ৯ কোটির বেশি

ওয়াশিংটন: মঙ্গলবার বহু প্রতীক্ষিত আমেরিকার ভোট। আগামী চার বছর হোয়াইট হাউজের দখল কার হাতে যাবে তা নির্ধারণ করতে ১৫.৩ কোটি (মোট ভোটারের ৬৫ শতাংশ) ভোট দেবেন। তবে আবার ইতিমধ্যেই ভোট দিয়েছেন ৯ কোটি ২৫ লক্ষ ভোটার। দেখা যাচ্ছে এবারের এই সংখ্যাটি গতবারের মোট ভোটদাতার (১৩.৬৫ কোটি) দুই-তৃতীয়াংশ এবং এবারে যত ভোট পড়তে পারে তার অর্ধেকের বেশি। এই করোনা অতি মহামারীর পরিবেশে‌ বিপুল পরিমাণে পোস্টাল এবং আর্লি ভোটিং হয়েছে ।

চার বছর বাদে এই ভোট হচ্ছে ফলে গোটা বিশ্ব তাকিয়ে এখন আমেরিকার দিকে। কিন্তু করোনার কারণে পরিস্থিতি জটিল। জানুয়ারি মাসের প্রথম করণা সংক্রমণ ধরা পড়েছিল আমেরিকায়। তারপর ন’মাসের আক্রান্ত হয়েছেন ৯৪ লক্ষের বেশি মানুষ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই লক্ষ। করোনা সংকটে ধাক্কা খেয়েছে অর্থনীতি। সব মিলিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যিনি আবার এবারেরও প্রেসিডেন্ট পদপ্রার্থী। তবে বিভিন্ন সমীক্ষায় তার থেকে এগিয়ে রয়েছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

এদিকেআমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর হিংসা ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশের বেশিরভাগ মানুষ। সম্প্রতি এক সমীক্ষায়প্রতি চারজনের মধ্যে তিনজনই মনে করছেন, নির্বাচনের পর হিংসা ছড়িয়ে পড়বে।দৈনিক ইউএস টুডে এবং সাফোক ইউনিভারসিটি যৌথভাবে এই সমীক্ষা পরিচালনা করেছে। তাতে দেখা যায়- মার্কিন এক-চতুর্থাংশ ভোটার হিংসার বিষয়ে উদ্বিগ্ন।

তাছাড়া আমেরিকার ভোটের সময় ভুয়ো তথ্য ছড়িয়ে পড়তে পারে । তার পাশাপাশি সম্ভাবনা রয়েছে অস্থিরতা বাড়ার। ইতিমধ্যে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন ফেসবুক হোয়াটসঅ্যাপ কর্ণধার মার্ক জুকারবার্গ। তার মতে, এই ভোট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি কাছে এক কঠিন পরীক্ষা হতে চলেছে।

The post আমেরিকায় ভোটের আগেই ভোট দিয়েছেন ৯ কোটির বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oOvvh7
Post a Comment (0)
Previous Post Next Post