সাতসকালে ভূমিকম্প, কেঁপে উঠল দেশের এক রাজ্য

শিলং: সাতসকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর পূর্বের রাজ্য মেঘালয়। সেখানকার নংপোহ-এর কাছে ভূমিকম্প অনুভূত হয়। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪

সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নংপোহের থেকে ৭১ কিমি দক্ষিণ পশ্চিমে। ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে আঘাত হানে এই কম্পন। মাঝরাত ১ টা ১৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। যেহেতু সেসময় অধিকাংশ মানুষ ঘুমিয়ে ছিলেন, তাই সকলে কম্পন ঠিকভাবে বুঝতে পারেননি।

উল্লেখ্য, কয়েকদিন আগেই পুরো হিমালয়ান এলাকা জুড়ে বড় মাপের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই এব্যাপারে সতর্ক বার্তা শুনিয়েছেন তাঁরা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হতে পারে ৮।

বিজ্ঞানীরা জানিয়েছেন, যদি সত্যিই এই ভূমিকম্প হয় তবে কেঁপে উঠবে ভারত ও পাকিস্তানের বেশ কিছু এলাকা। সাম্প্রতিক এক গবেষণা থেকে এই তথ্য পেয়েছেন গবেষকরা। ঠিক কবে এই ভূমিকম্প হবে, তা তাঁরা না জানালেও তাঁদের দাবি, এই প্রজন্মের জীবদ্দশাতেই এই ভূমিকম্প হতে পারে।

জার্নাল অফ সিসমোলজিকাল রিসার্চ লেটারসে এই গবেষণা প্রকাশিত হয়েছে। এই সমীক্ষায় শিলা পৃষ্ঠ এবং মাটি পরীক্ষা করে ও রেডিও কার্বন বিশ্লেষণের পরে গবেষকরা জানিয়েছেন ভয়াবহ ভূমিকম্প হতে পারে।

The post সাতসকালে ভূমিকম্প, কেঁপে উঠল দেশের এক রাজ্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mJYL6U
Post a Comment (0)
Previous Post Next Post