আচমকা বাইডেনকে নির্বাচিত প্রেসিডেন্ট সম্বোধন, অস্বস্তিতে ডেমোক্র্যাট হাউস স্পিকার

ওয়াশিংটন ডিসি : ঐতিহাসিক জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে জো বাইডেন। তবু আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হয়নি এখনও। তবে তার আগে খোদ ডেমোক্র্যাট হাউজ স্পীকার ন্যান্সি পেলোসির মন্তব্যে বিতর্কের ঝড় উঠল।

ফল ঘোষণা হওয়ার আগেই জো বাইডেনকে তিনি নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করেন। এরপরেই অস্বস্তিতে পরে ডেমোক্র্যাটরা। পেলোসি এদিন বলেন নির্বাচিত প্রেসিডেন্ট যথেষ্ট শক্ত ও সুশৃঙ্খল মানসিকতার। এরপরেই বিতর্ক ছড়িয়ে পড়ে। তবে পেলোসির বিরুদ্ধে কোনও ব্যবস্থা দল নেয়নি।

এদিকে, পেনসিলভেনিয়ার দিকেই নজর ছিল প্রত্যেকের। আর সেই পেনসিলভেনিয়ায় সারাদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অবশেষে এগিয়ে গেলেন জো বাইডেন।

বলা যেতে পারে, জয়ের দোরগোড়ায় বাইডেন। এখনও শুধুই সময়ের অপেক্ষা। শুধু পেনসিলভেনিয়াই নয়, জর্জিয়াতেও এগিয়ে গিয়েছেন বাইডেন। যদিও জর্জিয়ায় রিকাউন্ট অর্থাৎ পুনরায় গণনা হবে বলে জানা গিয়েছে।

তবে এখনও আশা ছাড়তে নারাজ ট্রাম্প। তিনি বলছেন, ভোট এখনও শেষ হয়নি। বিবিসি জানাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি পুনঃনির্বাচিত হতে চান, জর্জিয়ায় জেতা তার জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এখন সেখানে জো বাইডেন এগিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের জয়লাভের পথ অনেক সংকুচিত হয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বিবিসি জানাচ্ছে, জর্জিয়ায় এখনও এক শতাংশ ভোট গণনা বাকী আছে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্প্রচার মাঝপথেই বন্ধ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক চ্যানেল। নিউজ নেটওয়ার্কগুলির দাবি ট্রাম্প যে বক্তব্য রাখছিলেন তা মিথ্যেতে ভরপুর ও হিংসামূলক।

ট্রাম্পের বক্তব্য সামাজিক হিংসা ছড়াতে পারে ও বিদ্বেষমূলক বলেও অভিযোগ চ্যানেলগুলির। এখনও প্রকাশিত হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল। চলছে ভোট গণনা। এরই মাঝে প্রথমবার টিভিতে বক্তব্য রাখছিলেন হোয়াইট হাউস থেকে। এই সম্প্রচারই বন্ধ করে দেয় বেশিরভাগ চ্যানেল।

বর্তমান ট্রাম্প আমলে গুরুত্বপূর্ণ সেনেটর ও প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। নির্বাচনের ফলাফল তাঁর দিকে যাওয়ার ইঙ্গিত আসতেই নিরাপত্তার বলয় আরও জোরদার হয়। বারাক ওবামার সময়ে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব সামলেছেন বাইডেন।

ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, ইতিমধ্যে সিক্রেট সার্ভিসের বৈঠকে জো বাইডেন ও কমলা হ্যারিসের নিরাপত্তা নিয়ে পরিকল্পনা হয়েছে। কমলা সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনে ডেমোক্র্যাটদের অগ্রগতি লক্ষ্যনীয়। পিছিয়ে পড়ছেন রিপাবলিকানরা ও প্রেসিডেন্ট ট্রাম্প। বাইডেন ও কমলা শপথ নেওয়ার আগেই সুকঠিন নিরাপত্তার জালে ঢুকে পড়বেন।

The post আচমকা বাইডেনকে নির্বাচিত প্রেসিডেন্ট সম্বোধন, অস্বস্তিতে ডেমোক্র্যাট হাউস স্পিকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/352Gs6R
Post a Comment (0)
Previous Post Next Post