‘কাজের মধ্যে দিয়েই উনি নিজের জন্মদিন উদযাপন করেছেন’, স্মৃতিচারণ শিবপ্রসাদের

স্টাফ রিপোর্টার, কলকাতা: সৌমিত্র চট্টোপাধ্যায় এমন একজন মানুষ, যিনি নিজের জন্মদিনও উদযাপন করেননি, কাজের মধ্যে দিয়েই জন্মদিন উদযাপন করেছেন। কিংবদন্তি অভিনেতার মৃত্যুর পর স্মৃতিচারণ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়ে শিবপ্রসাদ বলেন, ”বাংলা সিনেমা আজ অভিভাবকহীন হয়ে গেল। একটা বটগাছের মত ছিলেন। একটা অপূরণীয় ক্ষতি। উনি সবসময়ই কাজ করতে চাইতেন। যে মানুষটা নিজের জন্মদিনও উদযাপন করেননি, কাজের মধ্যে দিয়েই উনি জন্মদিন উদযাপন করেছেন। কোনও দিনটা যেন অলসতার মধ্যে দিয়ে না কাটে, সেটা খেয়াল রাখতেন। আমার কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় এমনই একজন মানুষ। কোনো রোগ, অসুস্থতা ওনাকে দমিয়ে রাখতে পারেননি। সেইটা আমাকে এই দীর্ঘসময় ধরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল, উনি এটা পছন্দ করতেন না।”

শিবপ্রসাদ আরও বলেন, “ওনার নাতিকে নিয়ে যখন পরিবারে কঠিন সময় গেছে, তখনও তিনি পোস্ত-র শ্যুটিং করেছেন। ওনার স্ত্রীও যখন হাসপাতালে ভর্তি ছিলেন, তখনও ভেঙে পড়ার কথা বলেননি, কাজ করেছেন। ওনার ব্যক্তিগত জীবনে কোনও উদ্বেগের জায়গাই কখনও জানতে দেননি। সত্যিই উনি একটা উদাহরণ। আরও অনেককিছুই আছে, এত স্বল্প পরিসরে বলা যাবে না। একটা কথাই বলব, স্যার, ভালো থাকবেন।”

অন্যান্য অনেক সিনেমা তো ছিলই তাছাড়া শিবপ্রসাদের পরিচালিত ছবি ‘বেলাশেষে’তে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন তিনি বলেন, “মনটা অনেক দিন ধরেই খারাপ ছিল। সেটে বসে ওনার কাছ থেকে কত কিছু শিখতে পারতাম। দরাজ গলায় কবিতা বলতেন। নক্ষত্রপতন তো বটেই, এতো স্মৃতি যে কোথায় হাতড়াবো বুঝতে পারছি না।”

এই সিনেমারই আর এক অভিনেত্রী স্বাতিলেখা সেনগুপ্ত বলেছেন, “নিজেকে ভীষণ ভাগ্যবান মনে হচ্ছে। কিংবদন্তির সঙ্গে ৩টি ছবিতে অভিনয় ভীষণ গর্বের ব্যাপার।প্রতি ছবিতেই যেন নতুন হয়ে সামনে আসতেন সৌমিত্রবাবু। একজন মানুষ কত কিছু পারতেন। অভিনয় তো ছিলই। সঙ্গে নাটক, আবৃত্তি, আঁকা, লেখা— সবেতেই তিনি সেরা। বিশ্ব জুড়ে নামডাক।”

The post ‘কাজের মধ্যে দিয়েই উনি নিজের জন্মদিন উদযাপন করেছেন’, স্মৃতিচারণ শিবপ্রসাদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lAFDIm
Post a Comment (0)
Previous Post Next Post