পাটনা: কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ কুমার। তবে তার আগে সূত্র মারফৎ জোর খবর, একজনের পরিবর্তে বিজেপি থেকে দুজনকে উপ-মুখ্যমন্ত্রী নির্বাচন করেছে এনডিএ।
রিপোর্ট মোতাবেক, ভারতীয় জনতা পার্টি (বিজেপি)র বিধায়ক তারকিশোর প্রসাদ এবং রেনু দেবীকে রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী করছে এনডিএ। গতকাল গভীর রাতে নীতিশ কুমার ও শীর্ষ স্থানীয় বিজেপি নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রেণু দেবী জানিয়েছেন, এব্যাপারে তিনি দলের নির্দেশ মেনে চলবেন। অন্যদিকে তারকিশোর প্রসাদ এনিয়ে সংবাদসংস্থাকে বলেন, এ ব্যাপারে কোনও কথা বলতে পারব না। তবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা পালন করব। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিধানসভায় বিজেপির নেতা ও রাজ্যের উপমুখ্যমন্ত্রী ছিলেন সুশীল কুমার মোদী।
যদিও বিজেপি সুত্রের খবর, বিহারে যেভাবে বিজেপির ফল ভালো হয়েছে তার অন্যতম কান্ডারি সুশীল মোদী! আর সেই পুরস্কার হিসাবে সুশীল মোদীকে কেন্দ্রীয় মন্ত্রী করছে বিজেপি। তবে এনিয়ে দলের তরফে কোনও কিছু জানানো হয়নি।
সুশীল মোদীর পদ হঠাত করে কেন কার্যত ”কেড়ে” নেওয়া হল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে সেসবকে গুরুত্ব না দিয়ে সুশীল কুমার মোদী টুইট করেন, গত ৪০ বছরের রাজনৈতিক জীবনে বিজেপি ও সংঘ পরিবার আমাকে অনেক কিছুই দিয়েছে। যে দায়িত্ব আমাকে দেওয়া হবে তা পালন করার চেষ্টা করব। পার্টিকর্মির পদ কেউ কেড়ে নিতে পারবে না।
The post BREAKING: ২ জন উপ-মুখ্যমন্ত্রী পাচ্ছে বিহার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Usx4U7