দীপাবলির সাজে ঋতাভরী থেকে মিমি, কে কাকে টেক্কা দিলেন

কলকাতা: কালী পুজো ও দীপাবলি মানেই আলোর উৎসব। বাজির উপরে নিষেধাজ্ঞা থাকলেও আলোয় সেজে উঠেছে রাস্তা থেকে বাড়ি। আর দীপাবলি উপলক্ষে টলি পাড়ার নায়িকারাও উজ্জ্বল সাজে সেজে উঠেছেন। দেখে নেওয়া যাক দীপাবলির সাজে কে কাকে পাল্লা দিলেন-

মিমি চক্রবর্তী- দীপাবলি উপলক্ষে একটি জমকালো লেহেঙ্গা চোলি বেছে নিয়েছেন অভিনেত্রী তথা তারকা সাংসদ মিমি চক্রবর্তী। প্যাস্টেল গ্রিন ও মেরুনের কম্বিনেশনের লেহেঙ্গার সঙ্গে মিমির কানের দুল ছিল নজরকাড়া। এছাড়া মেক আপ হালকা হলেও গাঢ় রঙের লিপস্টিক পরেছেন মিমি।

ঋতাভরী চক্রবর্তী- দীপাবলিতেও একেবারে বঙ্গনারীর বেশেই দেখা দিয়েছেন অভিনেত্রী। এদিনও একটি সাদা লাল পেড়ে শাড়ি পরেছেন অভিনেত্রী। গলায় ও কানে সোনার গয়না ছিল মানানসই। কপালের ছোট্ট টিপ অভিনেত্রীর সাজ সম্পূর্ণ করেছে।

এনা সাহা– একটি জমকালো সালোয়ার স্যুট বেছে নিয়েছেন এনা দীপাবলির জন্য। গাঢ় রঙের স্যুটের সঙ্গে এনার কানের দুল ছিল নজর কাড়া। চুল বাঁধার কায়দাতেও ছিল নাটকীয়তা। তবে পোশাক ও গয়না জমকালো হলেও মেকআপ হালকা রেখেছেন অভিনেত্রী।

পায়েল সরকার- টলি পাড়ার অন্যতম বোল্ড অভিনেত্রী দীপাবলির জন্য বেছে নিয়েছেন একটি ল্যাভেন্ডার গ্রে রঙের লেহেঙ্গা চোলি। তবে এই পোশাকের সঙ্গে অভিনেত্রীর গয়না চোখের পড়ার মতো। কানে, গলায়, হাতে ও মাথায় ভারী স্টেটমেন্ট জুয়েলরি পরেছেন পায়েল।

The post দীপাবলির সাজে ঋতাভরী থেকে মিমি, কে কাকে টেক্কা দিলেন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3eYOKQs
إرسال تعليق (0)
أحدث أقدم