জল্পনা জিইয়ে রেখে এবার দীপাবলিতে চিনা টুনিলাইট বয়কটের ডাক শুভেন্দুর

স্টাফ রিপোর্টার, তমলুক : দলবদল নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা জিইয়ে রেখেছেন তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী শুভেন্দু অধিকারী।

তবে শুক্রবার কালী পুজোর উদ্বোধনে এসে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। এদিন তিনি বলেন, ”আমপান ঘূর্ণিঝড়ের পর এখানে কেউ আসেনি। আমিই বারবার ছুটে এসেছি, পাশে থেকেছি।”

পাশাপাশি এদিন প্রতিবেশী দেশ চিনের বিরুদ্ধেও ক্ষোভের সুর শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। এদিন তিনি বলেন, “কয়েক মাস আগে আমাদের দেশের এত গুলো বীর সন্তানদের খুন করেছে চিন। তাই চিনের তৈরি টুনি বাল্ব কেউ কিনবেন না। সবাই মাটির প্রদীপ ব্যবহার করুন।”

শুক্রবার তমলুকে কালী পুজোর উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কালী পুজোর উদ্বোধন করে মায়ের গলায় রজনীগন্ধার মালা এবং জবা ফুলের মালা পরিয়ে ধুপ দিয়ে আরতি করেন তিনি।

এরপর তিনি আরও বলেন, “করোনার ভ্যাকসিন তাড়াতাড়ি পৌঁছে যাক। আমরা বাঙালিরা আড্ডা দিতে পারছিনা, কথা বলতে পারছিনা। মুখ বন্ধ, চোখ বন্ধ, মাথায় ক্যাপ, তাড়াতাড়ি ভাগ করোনা ভাগ। প্রত্যেক বছর কালি পুজোতে তমলুক শহর যেভাবে মেতে ওঠে এবারে করোনা পরিস্থিতির কারণে মহামান্য আদালত এবং রাজ্য সরকারের বিধি-নিষেধ মেনে কালি পুজো করতে হচ্ছে পুজো উদ্যোক্তাদের।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার ঘাটালের একটি অরাজনৈতিক ভাবে আয়োজন করা জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিগত দিনের রাজনৈতিক কর্মকাণ্ডের স্মৃতিচারণা করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমাদের দল” (মমতা বন্দোপাধ্যায়ের) নাম উল্লেখ না করলেও কথা প্রসঙ্গে তিনি “আমাদের নেত্রী” “আমাকে পাঠিয়ে ছিলেন” এই বক্তব্য রাখতে দেখা গিয়েছে। যদিও সাম্প্রতিক কোনও সভাতে তিনি তাঁর দল ও নেত্রী সম্পর্কে কোনও কথাই বলেননি।

এছাড়াও তিনি বলেন যে, “ভারতের স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুর জেলার অগ্রণী ভূমিকা নিয়েছিল। মেদিনীপুরের মানুষদের কোনওদিন দমিয়ে রাখতে পারেনি ইংরেজ সরকার। সেইরকম আমিও মেদিনীপুরের সন্তান আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না, আমরা এগিয়ে যাব অন্যরা “দেখবি আর লুচির মতন ফুলবি।”

The post জল্পনা জিইয়ে রেখে এবার দীপাবলিতে চিনা টুনিলাইট বয়কটের ডাক শুভেন্দুর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32KoHHT
Post a Comment (0)
Previous Post Next Post