গুয়াহাটি: বিচ্ছিন্নতাবাদী সংগঠন আলফা (স্বাধীনতা) সুপ্রিম কমান্ডার পরেশ বড়ুয়া হতাশ, এমনই খবর আসছে। তার সেকেন্ড ইন কমান্ড দৃষ্টি রাজখোয়া ওরফে মনোজ আত্মসমর্পণ করায় সংগঠন ধাক্কা খেয়েছে।
কে হচ্ছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা পরেশ বড়ুয়ার ঠিক পরের নেতা? অসম সহ উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির অন্দর মহলে এই নিয়ে চলছে চর্চা। একইভাবে গোয়েন্দা বিভাগও নদর রাখছে আলফা (স্বা:) সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমে।
সূত্রের খবর দৃষ্টি রাজখোয়া আত্মসমর্পণ করার পরেই সংগঠনের নেতা বাছাই চলছে। দুটি নাম আলফা অন্দরমহলে উঠে এসেছে। এদের একজন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের উপ প্রধান হতে পারেন মাইকেল ডেকাফুকন। সংগঠনের ‘ব্রিগেডিয়ার’ পদ তার।একইভাবে ইস্টার্ন কমান্ডের দায়িত্বে থাকা নয়ন মেধি। ‘কর্নেল’ পদ তার।
সূত্রের আরও খবর, কিছুদিনের মধ্যে আলফা (স্বাধীনতা) সভাপতি অভিজিৎ অসম সংগঠনের উপ সেনা প্রধানের নাম জানাবে। নব্বই দশক থেকে আলফা বিচ্ছিন্নতাবাদী নেতা মাইকেল ডেকাফুকন বিভিন্ন নাশকতায় জড়িত।
চিন ও মায়ানমারের সীমান্তে আলফা (স্বাধীনতা) মূল ঘাঁটিতে আছে সংগঠনের সুপ্রিম কমান্ডার পরেশ বড়ুয়া। গোয়েন্দা বিভাগ জানাচ্ছে এই খবর।
The post দৃষ্টি রাজখোয়ার আত্মসমর্পণে দুর্বল আলফা, চলছে সেকেন্ড কমান্ড বাছাই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35zdig9