ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বার্তায় নবনির্বাচিত এই দুই ডেমোক্র্যাট নেতাকে অভিনন্দন জানান শেখ হাসিনা।
নির্বাচনে রিপাবলিকান প্রার্থী তথা বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় হয়েছে। তিনি পরাজয় মেনে নিতে চাননি। বারবার ভোট গণনা বন্ধ রাখতে আদালতে আপিল করেছেন। সোমবার তাঁর আবেদনের ভিত্তিতে শুনানি। আবেদন খারিজ হবে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট হতে চলা বাইডেন জানান সবাইকে নিয়েই চলবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তিনি প্রথম অশ্বেতকায় এশীয় মহিলা যিনি ভাইস প্রেসিডেন্ট পদে আসছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যার প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন। সেই কারণে ভোট কেন্দ্রে ছিল ইংরাজির পাশাপাশি বাংলায় নির্দেশিকা।
The post বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন শেখ হাসিনার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3eAIAWN