মুম্বই: রাহুল গান্ধীকে নিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার করা মন্তব্যের সমালোচনায় সরব শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর মতে, ‘‘একজন বিদেশী রাজনীতিবিদ ভারতীয় রাজনৈতিক নেতাদের বিষয়ে এই জাতীয় মতামত দিতে পারেন না। আমরা ট্রাম্পকে পাগল বলতে চাই না। ওবামা এই দেশ সম্পর্কে কতটা জানেন?’’, প্রশ্ন শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের।
দিন কয়েক আগেই নিজের লেখায় রাহুল গান্ধী সম্পর্কে নিজস্ব মূল্যায়ন করেছেন বারাক ওবামা। শুধু রাহুল গান্ধীই নন, সোনিয়া গান্ধী ও মনমোহন সিংকে নিয়েও নিজের মতামত দিয়েছেন ওবামা। তবে রাহুলকে নিয়ে তাঁর লেখা ঘিরে এদেশে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। ওবামার রাহুল সম্পর্কে ওই লেখা নিয়ে কংগ্রেসকে বিঁধতে আসরে নেমেছে বিজেপি।
নিজের লেখা বইয়ে ওবামা রাহুল গান্ধী সম্পর্কে লিখেছেন, ‘‘একজন নার্ভাস, আগোছালো ব্যক্তিত্ব। তিনি এমন একজন ছাত্র, যে অনেক পড়াশোনা করেছেন ও শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে আগ্রহী। কিন্তু তাঁর তৎপরতার অভাব রয়েছে অথবা বিষয়টা বোঝানোর ক্ষমতা কম।’ শুধু রাহুল গান্ধীই নন। সোনিয়া গান্ধীর নামও রয়েছে সেই লেখায়।
ওবামা লিখেছেন, ‘আমরা শুধুই চার্লি ক্রিস্ট বা রাহম এমানুয়েলের মত হ্যান্ডসাম পুরুষদের কথা শুনেছি। কিন্তু রাজনীতিতে মহিলাদের সৌন্দর্য্যের কথা শুনিনি। অবশ্যই ব্যতিক্রম সোনিয়া গান্ধী।’’ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রসঙ্গে ওবামা লিখেছেন, ‘‘মনমোহন সিং একজন অবিচল মানুষ।’’
তবে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ভারতীয় রাজনীতিবিদদের সম্পর্কে ওবামার এই মূল্যায়নে ক্ষোব প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘একজন বিদেশী রাজনীতিবিদ ভারতীয় রাজনৈতিক নেতাদের বিষয়ে এই জাতীয় মতামত দিতে পারেন না। আমরা ট্রাম্পকে পাগল বলতে চাই না। ওবামাও এই দেশ সম্পর্কে কতটা জানেন?।’’
The post ‘আমরাও ট্রাম্পকে পাগল বলতে চাই না’, ওবামার রাহুল-মূল্যায়নে বিরক্ত রাউত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36A1WHQ