নিষিদ্ধ বাজি বিক্রি, বাজারে মাইকে প্রচার কলকাতা পুলিশের

কলকাতা: করোনা আবহে এবার বাজি বিক্রি, বাজি ফাটানো নিষিদ্ধ৷ বাজারে বাজারে ঘুরে বাজি বিক্রির বিরুদ্ধে মাইকে প্রচার করছে কলকাতা পুলিশ৷ কোর্টের রায়কে অমান্য করে বাজি বিক্রি করায়,পুলিশ একজনকে গ্রেফতার করেছে৷

কালীপুজোর আগে বৃহস্পতিবার বিভিন্ন বাজারে ঘুরে বাজি বিক্রির বিরুদ্ধে মাইকে প্রচার চালায় পুলিশ৷ বিক্রেতারা কোনও ধরনের বাজিই এবার বিক্রি করতে পারবেন না৷ শুধু তাই নয়, কোনও ক্রেতা বাজি ক্রয় করলে,তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে প্রচার করছে পুলিশ৷

অন্যদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে বাজি বিক্রি করার অভিযোগে সল্টলেকের দত্তাবাদ থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ৷

বৃহত্তর মানুষে জীবনের কথা ভেবে এ বছর ছট, কালীপুজো, দীপাবলিতে কোন বাজি পোড়ানো যাবে না, শুধু তাই নয় এ বছর প্রকাশ্যে কোন বাজি বিক্রি করাও যাবে না বলে নির্দেশিকাতে জানিয়েছে আদালত। এই প্রসঙ্গে পুলিশকে এই বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় থানার পুলিশকে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে৷

অবশ্য কোর্টের নির্দেশের আগেই নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন,‘কোভিড রোগীর পক্ষে বায়ুদূষণ মারাত্মক। তাই কালীপুজোয় বাজি ফাটাবেন না।

এছাড়া বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজো। পুজো নিয়ে জনস্বার্থ মামনার শুনানিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এ বছর কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজো দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে করতে হবে৷ প্যান্ডেলের বাইরে ৫ মিটার নো এন্ট্রি জোন থাকবে৷

ঢাকি প্যান্ডেলের নো এন্ট্রি জোনের বাইরে ৫ মিটারের মধ্যে থাকবে৷ ১৫০ মিটারের মধ্যে ১০ জন এবং ৩০০ মিটারের মধ্যে ১৫ জন ৩০০ বেশি মণ্ডপে ৪৫ জন এক সাথে প্রবেশ করতে পারবে৷ পুজো মণ্ডপের ভেতরে ও বাইরে স্যানিটাইজার, মাস্ক পরা বাধ্যতামূলক৷ এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশিকাতে জানিয়েছে কলকাতা হাইকোর্ট৷

একই সঙ্গে আদালতে আরও জানিয়েছে যে, কালীপুজো, জগদ্ধাত্রী পুজো এবং কার্তিক পুজোয় কোনও শুভযাত্রা করা যাবে না৷ কোনও লাইটিং, ব্যান্ড ব্যবহার করা যাবে না৷ স্থানীয় থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও কোথাও যেন বেশি মানুষ ভিড় না করে৷

The post নিষিদ্ধ বাজি বিক্রি, বাজারে মাইকে প্রচার কলকাতা পুলিশের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32AMmKX
إرسال تعليق (0)
أحدث أقدم