প্রতীতি ঘোষ, হাবড়া :গত বৃহস্পতিবারই বিজেপির কেন্দ্রীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ রাজ্যে এসে জানিয়েছিলেন আগামী ‘একুশ ‘ এর বিধানসভা নির্বাচনে তারা ২০০ আসন পাবেন।
এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য বিজেপি কুড়িটা আসন পাবে কিনা সন্দেহ ! তৃণমূল ২৩০ থেকে ২৫০ আসন পাবে রাজ্যে, উত্তর ২৪ পরগনা জেলায় ৩৩-০ হলে অবাক হওয়ার কিছু নেই । হাবড়া দেশবন্ধু পার্কের মাঠে দলীয় কর্মী সভায় এসে এমনটাই মন্তব্য করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।
দুর্গাপুজোর পর শারদীয়ার শুভেচ্ছা জানাতে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়েছিল রবিবারের সন্ধ্যায় । সমাবেশে শতাধিক বিজেপি, সিপিএম ও কংগ্রেস দলের নেতাকর্মীরা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে তৃণমূল কংগ্রেস দলের অন্তর্ভুক্ত হন।
মন্ত্রীর বক্তব্য অনুসারে, এদিন পার্কের মাঠে এসেছিলেন ২৫ থেকে ৩০ হাজার লোক । তবে অনেকেই মাঠে জায়গা না থাকার জন্য ঢুকতে পারেনি ।তবে এত কিছুর পরেও এই করোনা আবহে এভাবে রাজনৈতিক দলের সভা করায় প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। কারণ এত সংখ্যক মানুষের সমাবেশ ফলে করোনা মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ।
গত লোকসভা নির্বাচনে হাবড়ায় গেরুয়া শিবির শাসকদলের ভোটব্যাংকে থাবা বসিয়েছিল। একুশের বিধানসভা নির্বাচন তৃণমূলের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল । পাশাপাশি এদিন বিকেলে হাবড়ার ফুলতলা এলাকায় একটি অনুষ্ঠান গৃহে গ্রামীণ কর্মী-সমর্থকদের নিয়েও একটি সভার আয়োজন করে তৃণমূল।
The post তৃণমূল ফের ক্ষমতায় ফিরবে, দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pdbjFN