ওয়াশিংটন: নির্বাচনী ফলাফল মেনে নিতেই মোটেই প্রস্তুত না ডোনাল্ড ট্রাম্প। আর এবার ট্রাম্পের সমর্থনে রাস্তায় নামল হাজার হাজার ট্রাম্প সমর্থকেরা। ওয়াশিংটন ডিসির রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে তাঁরা। তাঁদের দাবি ফের নির্বাচন করতে হবে। এমনকি সমর্থকদের সঙ্গে কয়েকপ্রস্থ হাতাহাতিও হয় মার্কিন পুলিশের।
মার্কিন নির্বাচনের ফল বেরিয়েছে প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হলেও ট্রাম্প এই ফলাফল মানতে মোটেই রাজি না। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি।
ট্রাম্পের সমর্থকরা দাবি করেছেন, পেনসিলভেনিয়া, নেভাদার মতো জায়গায় কারচুপি হয়েছে। আর এর জেরেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন ট্রাম্প সমর্থকেরা।
আরও পড়ুন – BREAKING: পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, আরও সংকটজনক সৌমিত্র: সূত্র
ওয়াশিংটনে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে বহু জায়গায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কড়া ভূমিকা নেয়। সব মিলিয়ে নির্বাচন, নির্বাচনের ফল প্রকাশ অনেক দিন হয়ে গেলেও এখনও এতটুকু কমেনি নির্বাচনের উত্তাপ।
ট্রাম্প সমর্থকরা জানিয়েছেন, যখন সমস্ত রাজ্যে আবারও ব্যালট গণনা করা হবে, তখনই তাঁরা শান্ত হবেন। তাঁদের দাবি, যারা ইতিমধ্যে মারা গিয়েছে, তাঁদের নামেও ভোট পড়েছে।
পরিস্থিতি বিবেচনা করে ওয়াশিংটন ডিসিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউসের চারিদিকেও ইতিমধ্যে সুরক্ষা স্তর কড়া করা হয়েছে।
The post ট্রাম্পের সমর্থনে রাস্তায় হাজার হাজার মানুষ, নির্বাচনের ফলাফল মানতে অস্বীকার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lz2eoK