স্টাফ রিপোর্টার , কলকাতা : বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা লাফিয়ে প্রায় দুই ডিগ্রির বেশি নেমেছে। হঠাৎ হঠাৎ শহরের আবহাওয়ার এত পরিবর্তন হচ্ছে যে বোঝা দায়। এই স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি উপরে চলে যাচ্ছে তাপমাত্রা তো পরে আবার তা নেমে আসছে স্বাভাবিক বা তার থেকেও নীচে।
বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৯০ ও সর্বনিম্ন ৫১ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২২ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সোমবার বার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৫৯ শতাংশ। অর্থাৎ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন প্রতি ক্ষেত্রেই নেমেছে তাপমাত্রা। পাশাপাশি কিছুটা কমেছে আর্দ্রতার পরিমানও। সঙ্গে ধীরে ধীরে গতি পাচ্ছে উত্তুরে হাওয়া।
গত সপ্তাহে রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টিও হয়েছে। পরিমান ১.৪ মিলিমিটার। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৬৩ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৪ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শুক্রবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৭৯ ও সর্বনিম্ন ৫২ শতাংশ। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৮৯ ও সর্বনিম্ন ৫৩ শতাংশ।
ওই সপ্তাহে বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মঙ্গলবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৩ ও সর্বনিম্ন ৩৬ শতাংশ। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শনিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৪ ও সর্বনিম্ন ৬৫ শতাংশ।
মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সোমবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৩৬ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৩ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শনিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান ছিল সর্বোচ্চ ৯৪ ও সর্বনিম্ন ৬৫ শতাংশ। এই অঙ্ক বলছে গত সপ্তাহে যেখানে ছিল পারদ মাঝের কয়েকদিন তার থেকে অনেকটা বেশি থেকে ফের এক সপ্তাহ পড়ে সেদিকেই ফিরছে সর্বনিম্ন তাপমাত্রা।
The post এক রাতে অনেকটা নামল শহরের তাপমাত্রা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HSgzhx