দিনে থাকছে ঠাণ্ডা ভাব, রাতে চড়ছে পারদ

স্টাফ রিপোর্টার , কলকাতা : দূর্গাপূজোর আগে ঠাণ্ডাভাব অনুভূত হচ্ছিল। কিন্তু পুজোর পর থেকে শীত প্রায় নেই বললেি চলে। উধাও হয়েছে বললেও ভুল হয় না। রয়েছে ঠাণ্ডা ভাব। তায় সকালের দিকে। গরম জামা কাপড় আলমারী থেকে বার করেও এবার তা রেখে দিয়ে অনেককেই পাখা চালাতে হচ্ছে।

কালী পুজো পেরিয়েও তাপমাত্রা নিম্নগামী হওয়ার বদলে উলটে বেড়েই চলেছে। মঙ্গলবার রাতের তাপমাত্রার বেশ পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। দক্ষিণবঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টায় সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী তিন থেকে চারদিন রাতের তাপমাত্রার বড় রকমের কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

মঙ্গলবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা আসানসোলে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৯.০ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৮ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ১৯.০ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৯.০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাট ১৬.৮ বাঁকুড়া ১৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুর ১৮ ডিগ্রি সেলসিয়াস, বহরমপুর ১৮.২ ডিগ্রি সেলসিয়াস‌, বর্ধমান ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিং ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৭ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

The post দিনে থাকছে ঠাণ্ডা ভাব, রাতে চড়ছে পারদ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3eTXKGF
Post a Comment (0)
Previous Post Next Post