TVS আনছে নয়া বাইক, মাইলেজ নিয়ে থাকতে পারে বিরাট চমক

নয়াদিল্লি: বাইকের বাজারে টিভিএস অত্যন্ত জনপ্রিয় একটি নাম। যা বরাবর একের পর এক বাইক গ্রাহকদের জন্য নিয়ে এসেছে। যা সুবিধা দিয়েছে গ্রাহকদের। তবে এবারে আসছে নয়া আকর্ষণ।

বাজারে আসতে চলেছে tvs fiero 125. এর আগে tvs suzuki fiero বাজারে এসে গ্রাহকদের যথেষ্ট আকর্ষণ করেছিল। সেই বাইকের ইঞ্জিন এবং মাইলেজ জয় করেছিল গ্রাহকদের। তারপরে সুজুকি থেকে আলাদা হওয়ার পরে জানা গিয়েছে এবারে tvs আনতে চলেছে এই বাইক।

ইতিমধ্যে এই মডেল ফিরিয়ে আনার জন্য কাজ শুরু করেছে তারা। জানা গিয়েছে tvs এর প্রধান সংস্থা fiero 125 ট্রেড মার্কের জন্য আবেদন করেছে। তারপরেই মনে করা হচ্ছে ফের বাজারে আসতে চলেছে এই নতুন বাইক।

এখনকার বাইকের থেকে সম্পূর্ণ আলাদা ডিজাইনে আসতে চলেছে এই বাইক। মনে করা হচ্ছে এই নয়া বাইক বাজারে আনার মধ্য দিয়ে অন্যান্য সিসির ইঞ্জিনের বাইকের যে চাহিদা তা কিছুটা হলেও পূরণ করা যাবে। পাশপাশি মনে করা হচ্ছে বাকিদের প্রতিযোগিতার মধ্যে ফেলা যাবে এই বাইক লঞ্চের মধ্য দিয়ে। ১২৫ সিসির ক্ষেত্রে hero glamour , honda cb shine, honda sp 125 থেকে শুরু করে একাধিক বাইক রয়েছে সেখানে এই বাইক এলে প্রতিযোগিতা যে আরও কড়া হবে তা নিশ্চিত।

তবে এখনও tvs এর তরফে এই বিষয়ে বিস্তারিত কোন তথ্য সামনে আসে নি। তবে যতক্ষণ না তদের তরফে কোন ঘোষণা করা হচ্ছে বোঝা যাচ্ছে না কবে নাগাদ আসতে পারে এই বাইক। তবে গ্রাহকদের জন্য তারা যে নতুন চমক আনতে চলেছে তা একপ্রকার নিশ্চিত। আশা করা হচ্ছে এই বিষয়ে বেশ কিছু তথ্য দ্রুত সামনে আসবে গ্রাহকদের। আর তার ফলে বোঝা যাবে কবে আসতে পারে এই বাইক।

The post TVS আনছে নয়া বাইক, মাইলেজ নিয়ে থাকতে পারে বিরাট চমক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lDxNNX
Post a Comment (0)
Previous Post Next Post