মন খারাপ করবেন না, বাবার আদর্শকে আমরা সেলিব্রেট করব, বললেন মেয়ে পৌলমী।
রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
পৌলমী জানিয়েছেন, দুপুর ২টোর সময় হাসপাতাল থেকে বের হবে। এরপর সেখান থেকে নিথর দেহ যাবে তাঁর গলফগ্রিনের বাড়ি। কিছুক্ষণ সেখানে থেকে সোজা চলে টেকনিশিয়ান স্টুডিওতে। এরপর সাড়ে ৩টে থেকে রবীন্দ্রসদনে শায়িত থাকবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নিথর দেহ।
সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন সৌমিত্রের মেয়ে পৌলমী।
৪০ দিনের লড়াই শেষ। তাঁর ওভাবে শুয়ে থাকাটা কিছুতেই মেনে নিতে পারছিল না আপামর বাঙালি। ক্যান্সারকে হারিয়ে একের পর এক ছবি উপহার দেওয়া সৌমিত্র যেন এবারটাও জিতেই ফিরবেন। এই আশাতেই বুক বাঁধছিলেন অগণিত ভক্ত।

তবু সবকিছুরই একটা উপসংহার থাকে। সেভাবেই শেষ হয়ে গেল একটা অধ্যায়। জীবনের পরিসর ছাড়লেন বটে। বাঙালির মনে তিনি অবিনশ্বর। রবিবার বেলা ১২ টা ২৫ নাগাদ অভিনেতার মৃত্যুর খবর ঘোষণা করে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫।
The post পরাজিত ‘অপরাজিত’: বাবার আদর্শকে আমরা সেলিব্রেট করব, বললেন মেয়ে পৌলমী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3krYxQg