মোবাইলের বাজারে অত্যন্ত জনপ্রিয় একটি ব্র্যান্ড নোকিয়া। বিগত কয়েক বছর ধরে ফারত সহ আন্তর্জাতিক বাজারে তারা নিয়ে এসেছে একের পর এক জনপ্রিয় মডেল। যা সুবিধা দিয়েছে সাধারণকে। তবে এবারে জানা গিয়েছে নয়া তথ্য। গ্রাহকদের কথা ভেবে লঞ্চ করা হল নতুন দুই nokia 8000 4g nokia 6300 4g ফোন। এর ফলে মনে করা হচ্ছে সুবিধা হবে সাধারণের।
আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হলেও ভারতে এই ফোন কবে আনা হবে তা এখনো জানা যায়নি। তবে মনে করা হচ্ছে দ্রুত ভারতের বাজারে আনা হবে এই ফোন। তবে আন্তর্জাতিক বাজারে nokia 8000 4g ফোনের দাম রাখা হয়েছে ৭৯ ইউরো।
যা ভারতীয় অঙ্কে ৬৯০০ টাকা। অন্যদিকে 6300 4g ফোনের দাম রাখা হয়েছে ৪৯ ইউরো। যা ভারতীয় অঙ্কে দাম ৪৩০০ টাকা। এই ফোন বেশ কিছু আকর্ষণীয় রঙে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে যাতে গ্রাহকেরা নিজেদের পছন্দমত রঙের ফোন কিনতে পারেন। মনে করা হচ্ছে নির্দিষ্ট কিছু জায়গাতেই আনা হবে এই ফোন।
জানানো হয়েছে এই ফোনে থাকবে kai os। এছাড়া এই ফোনে থাকবে ডুয়েল ন্যানো সিমের সুবিধা। nokia 8000 ফোনে থাকবে ২.৮ ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে nokia 6300 ফোনে থাকবে ২.৪ ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে থাকবে qualcomm snapdragon 210 processor। এছাড়া এতে থাকবে ৪ জিবি স্টোরেজের সুবিধা। এছাড়া এতে মেমরি কার্ড ব্যবহারের সুবিধাও রয়েছে। সঙ্গে রয়েছে উন্নত ক্যামেরার সুবিধা।
The post নতুন ফিচার নিয়ে বাজারে এল জনপ্রিয় নোকিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pvLgK7