বিজেপির বিজয় মৃত্যুর ঘটনার রেশ, জেলার থানায় হইচই বিজেপির

হাওড়া: নদীয়ার গয়েশপুরে ব্যক্তির দেহ উদ্ধারের রেশ গ্রামীণ হাওড়ার রাজনীতিতে। মঙ্গলবার হাওড়া গ্রামীণ জেলা বিজেপির তরফে গ্রামীণ হাওড়ার বিভিন্ন থানায় বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেন বিজেপি কর্মী-সমর্থকরা।হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি শিবশঙ্কর বেজ বলেন,”বাগনান ব্যতীত গ্রামীণ হাওড়ার সমস্ত থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিজেপি নেতা-কর্মীরা।পাশাপাশি,থানায় ডেপুটেশন দেওয়া হয়।”তিনি বলেন,”বাগনানে বিজেপি কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল দুপুরে বিজেপির পক্ষ থেকে বাগনান থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে।”

রবিবার সকালে নদীয়ার গয়েশপুরে এক ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। নিহত ব্যক্তি তাদের সক্রিয় কর্মী বলে দাবি করেছে বিজেপি। বিজেপির দাবি, বিজেপির সক্রিয় কর্মী বিজয় শীলকে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে সোমবার কল্যাণী বন্ধের ডাক দিয়েছে পদ্ম শিবির। এর পাশাপাশি, রাজ্যের বিভিন্ন থানা ঘেরাওয়ের কথা জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই মোতাবেক রাজ্যের অন্যান্য জেলার মতোই পথে নামে গ্রামীণ হাওড়ার বিজেপি সমর্থকরা।

দিন তিনেক আগে নদিয়ার গয়েশপুরে বিজেপি কর্মী বিজয় শীলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। গোটা ঘটনায় বিজেপির নিশানায় ছিল তৃণমূল। যদিও সে অভিযোগ খারিজ করে ঘাসফুল শিবির। বিজয় শীল।রান্নার গ্যাস সরবরাহের কাজ করতেন। বয়স ৩৮। এলাকায় বিজেপি কর্মী হয়েও নানা কাজ করতেন। গেরুয়া শিবিরের দাবি ছিল বিজয় তাদেরই কর্মী।

গত সপ্তাহে শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বিজয়। এরপর আর ফেরেননি। রবিবার সকালে এলাকার গয়েশপুর শ্মশানের আমবাগানে বিজয় শীলের দেহ ঝুলতে দেখেন এলাকাবাসী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পরিবার জানায়, তাঁকে রোজই প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হত। তবে তার সঙ্গে রাজনীতির কোনও যোগ ছিল কিনা, তা জানে না পরিবার।

The post বিজেপির বিজয় মৃত্যুর ঘটনার রেশ, জেলার থানায় হইচই বিজেপির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/388ur1H
إرسال تعليق (0)
أحدث أقدم