মুম্বই: মঙ্গলবার বিএসই এবং এনএসই দুই স্টক এক্সচেঞ্জের সূচক উপরে উঠে দিনের শেষে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছে যায়সেনসেক্স ও নিফটি। করোনা ভ্যাকসিন নিয়ে আশার আলো দেখা দেওয়ায় ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারের।
দিনের শেষে সেনসেক্স ৩১৫ পয়েন্ট বা ০.৭২ শতাংশ উঠে অবস্থান করছে ৪৩,৯৫৩ পয়েন্টে, যদিও দিনের এক সময় সেনসেক্স পৌঁছে গিয়েছিল ৪৪,১৬১ পয়েন্টে। অন্যদিকে নিফটি ৯৪ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ বেড়ে নতুন উচ্চতা ১২,৮৭৪ পয়েন্ট পৌঁছে যায়।
এদিন সেনসেক্সে যেসব শেয়ারের দাম রীতিমতো বেড়েছে তাদের মধ্যে রয়েছে-টাটা স্টিল, এস বি আই, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক বাজাজ ফিনান্স এবং এল অ্যান্ট টি। যাদের শেয়ারের দাম ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।
অন্য দিকে এনটিপিসি ওএনজিসি এইচসিএল টেক ইনফোসিস হিন্দুস্তান ইউনিলিভার আইটিসি এবং পাওয়ার গ্রিড রয়েছে যাদের দাম প্রধানত কমেছে। ২.৬৯ শতাংশ পর্যন্ত এদের দাম কমেছে।
এনএসই প্লাটফর্মে থাকা নিফটি মেটাল ব্যাংক ফিনান্সিয়াল সার্ভিসেস এবং পিএসইউ ব্যাংক প্রায় ২.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন ওষুধ সংস্থা মর্ডানা তাদের করোনা ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকরী এই রোগ সংক্রমণ রুখতে বলে খবর জানাজানি হওয়ায় এদিন বাজারের সূচক উপরে উঠতে সহায়তা করেছে।
The post মঙ্গলবার নতুন রেকর্ড উচ্চতায় সেনসেক্স ও নিফটি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lIu4ia