ফের তিন জেলায় শুভেন্দুর সমর্থনে পোস্টার ‘দাদার অনুগামী’দের

স্টাফ রিপোর্টার, মালদহ: ফের তিন জেলায় শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পড়ল। যা ঘিরে নতুন করে শুরু হল জল্পনা। মালদহের ইংরেজবাজার, দুর্গাপুর ও নদিয়ার চাকদহতে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার পরে। রবিবার এই তিন জেলার একাধিক এলাকায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে “আমরা দাদার অনুগামী” লেখা পোস্টার দেখা যায়। যদিও প্রচারকদের দাবি, রাজনৈতিক কারণে নয়, শুভেন্দু অধিকারীকে সম্মান জানাতেই এই পোস্টার।

সম্প্রতি সরকারি অনুষ্ঠানে কিংবা দলীয় সভায় গত কয়েক মাসে সেইভাবে শুভেন্দুকে দেখা যাচ্ছিল না। ফলে নিত্যদিন শুভেন্দু নিয়ে জল্পনা বেড়েই চলেছে। তিনি বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী কিনা, সেই প্রশ্নও শুনতে হয়েছে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে।

নন্দীগ্রাম দিবস উপলক্ষে জেলায় টাঙানো ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি। এতে শুভেন্দুকে নিয়ে জল্পনার ইতি ঘটল বলেই মনে হয়েছিল। কিন্তু  তিন জেলায় আলাদা করে তাঁর সমর্থনে পোস্টার নতুন করে ফের জল্পনা বাড়াল বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে, নন্দীগ্রামে জেলায় টাঙানো ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি প্রসঙ্গে তৃণমূল বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর তৃণমূল কার্যকরী সভাপতি অখিল গিরি বলেন, ব্যানারে মুখ্যমন্ত্রীর ও দলীয় পতাকার ছবি অবশ্যই লাগাতে হবে।

তা যদি না থাকে, তা দলের কর্মসূচি হিসেবে গণ্য হবে না। তাঁর মতে, মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া পোস্টার ছাপা ও টাঙানো উচিত নয়। তাঁর মতে, দলীয় কর্মীদের উচিত নয় এধরেনর কর্মসূচিতে যোগ দেওয়া। তিনি যোগ করেন, নেতা হোক বা মন্ত্রী,  মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্টারে দিতে হবেই।

এদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের নেপথ্যে শুভেন্দু অধিকারীর ভূমিকা অগ্রাহ্য করা যায় না। তিনি বলেন, বাংলায় দিদি আজ যে জায়াগায় পৌঁছেছেন, তার নেপথ্যে রয়েছে সিঙ্গুর-নন্দীগ্রাম ফ্যাক্টর।

আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের অবদান সবচেয়ে বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘প্রোমোট’ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ‘ছেঁটে’ ফেলতে চাইছেন বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী।

The post ফের তিন জেলায় শুভেন্দুর সমর্থনে পোস্টার ‘দাদার অনুগামী’দের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3eGdYmP
Post a Comment (0)
Previous Post Next Post