কলকাতা: আলুর মূল্যবৃদ্ধি নিয়ে সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ রবিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার জনসভা থেকে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি৷
দিলীপ ঘোষ বলেন,‘আলুর দাম এত বেশি কেন? মাঝখানের টাকা খাচ্ছেন দিদির ভাইরা, ভাগ যাচ্ছে কালীঘাটে।দিদিমনির ভোটের ফান্ড তৈরি হচ্ছে৷ আলু তো আর মহারাষ্ট্র বা কর্নাটক থেকে আসছে না৷ আলু তো আরামবাগ, চন্দ্রকোনা থেকে আসছে৷ হিমঘর থেকে আসছে৷ তাহলে ৪৫টাকা কেন?এই যে ৪০ টাকা মাঝখানে কাটমানি৷ কে খাচ্ছে,দিদির ভাইরা৷’
তবে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে শাসক দলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ দিলীপ আরও বলেন,‘আপনারা ভাববেন না যে আলু নেই৷ হিমঘরে আলু ভর্তি আছে৷ সেখানে থেকে বের হচ্ছে না৷ আলুর সংকট তৈরি করা হচ্ছে৷
পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আরামবাগ, হুগলি,বর্ধমান বিস্তৃর্ণ এলাকায় আলুর চাষ হয়৷ গত বছর যারা আলু চাষ করেছিলেন,তারা ৫ টাকা কেজি দরে আলু বিক্রি করেছিলেন৷ তারাই এখন ৪০ -৪৫ টাকা করে আলু কিনছেন৷’
এদিন তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি, রাজ্যে পরিবর্তনের ডাক দেন দিলীপ ঘোষ। বলেন আগামী নির্বাচনে ‘২০০-র বেশি আসন পেয়ে সরকার গড়বে বিজেপি। বলেন, বিজেপিতে যোগ দিতে চাইলেই পুলিশকে দিয়ে চাপ, তৃণমূল করনেই সাতখুন মাফ।’
আলু পিয়াঁজের দাম প্রায় দেড় মাস আগে থেকে উর্ধমুখী হতে হতে,সাধারণ মানুষের একেবারে নাগালের বাইরে চলে গেছে।সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে প্রতিদিন। ফলে দু’দিন আগে রাজ্যের বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স ও কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দেয়৷ তারপরও আলু পিয়াঁজের দাম কমেনি বলে অভিযোগ৷
The post তৃণমূল নেতাদের কাটমানি দিতেই আলুর দাম বৃদ্ধি : দিলীপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36itott