‘কংগ্রেস যেভাবে চলছে তাতে সুবিধা পাচ্ছে বিজেপি’, দাবি আরজেডি নেতার

পাটনা:‌ বিহার মহাজোটের হারের দায় কংগ্রেসের উপরেই চাপালেন আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারি। একইসঙ্গে রাহুল গান্ধীর রাজনৈতিক দায়বদ্ধতা নিয়েও বড়সড় প্রশ্ন তুলে দিলেন এই আরজেডি নেতা। কংগ্রেস নেতৃত্বকে বিঁধে এই আরজেডি নেতা বলেন, ‘‘কংগ্রেস বর্তমানে যেভাবে চলছে তাতে বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে। সব রাজ্যে বেশি প্রার্থী দেওয়ার দিকেই ঝোঁক কংগ্রেসের। দলের প্রার্থীদের কীভাবে জেতাতে হবে তার পরিকল্পনা নেই।’’

বিহারে এবারও ক্ষমতা ধরে রাখতে সক্ষ হয়েছে এনডিএ। তবে এবার এনডিএ-কে কঠিন লড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছিল মহাজোট। আরজেডি নেতৃত্বাধীন মহাজোট এবারের বিহার ভোটে ১১০টি আসনে জয় পেয়েছে। উল্টোদিকে ১২৫টি আসন পেয়ে বিহারের ক্ষমতা দখল করেছে এনডিএ জোট।

আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারির মতে, ‘‘কংগ্রেস ভালো ফল করেনি বলেই মহাজোট ভোটে হেরেছে। কংগ্রেস নিজেদের সমর্থন ধরে রাখতে পারলে ফল উল্টো হত’’।

বিহারে কংগ্রেসের ভরাডুবি প্রসঙ্গে রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেছেন এই আরজেডি নেতা। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘বিহারে ভোট চলাকালীন রাহুল গান্ধী সিমলায় প্রিয়াঙ্কাজির বাড়িতে পিকনিক করছিলেন। কংগ্রেস দল এভাবেই চলছে। কংগ্রেস যেভাবে চলছে তাতে বিজেপিরই সুবিধা হয়ে যাচ্ছে।’’

শুধু রাহুল গান্ধীই নন, বর্ষীয়ান আরজেডি নেতার নিশানায় প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি বলেন, ‘‘প্রিয়াঙ্কা বিহারে প্রচারেই এলেন না। মাত্র তিনটি সভা করেছেন রাহুল গান্ধী।’’

বিহারে ভালো ফল করতে সেভাবে প্রস্তুতিই ছিল না কংগ্রেসের, এমনই দাবি আরজেডি নেতা শিবানন্দ তিওয়ারির। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘শুধু বিহারেই নয়, বাকি রাজ্যগুলিতেই বেশি সংখ্যায় প্রার্থী দেওয়ার দিকেই ঝোঁক থাকে কংগ্রেসের। কিন্তু দলের প্রার্থীদের কীভাবে জেতাতে হবে তার কোনও পরিকল্পনাই করে না কংগ্রেস।’’

বিহারে এবার এনডিএ-র সঙ্গে সমানে-সমানে টক্কর দিয়েছে মহাজোট। মহাজোটের বড় শরিক আরজেডি সবচেয়ে ভালো ফল করেছে।

The post ‘কংগ্রেস যেভাবে চলছে তাতে সুবিধা পাচ্ছে বিজেপি’, দাবি আরজেডি নেতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/32OqxHR
إرسال تعليق (0)
أحدث أقدم