নয়াদিল্লি : সোনাপ্রেমীরা ধনতেরাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। সোনা কেনার সুবর্ণ সময় এটাই। পকেটের দিক ভেবে, আবার সংস্কারের দিক থেকেও এই সময় সোনা কিনতে চান প্রায় সবাই। উৎসবের এই মরশুমে সোনার দাম প্রায় ৫০ হাজার ছুঁইছুঁই। তবু সোনা কেনা থেকে পিছপা হচ্ছেন না সাধারণ মানুষ।
বিশেষত অবাঙালিদের ঘরে ধনতেরাস অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে পালিত হয়, এখন বাঙালিরাও সেই উৎসবে সামিল হন। ফলে সোনা কেনা ও উপহার দেওয়ার চল শুরু হয়েছে। এই উৎসবকে মাথায় রেখে এগিয়ে এসেছে অনলাইন শপিং সাইট অ্যামাজন।
অ্যামাজন নিয়ে এসেছে গোল্ড ভাউচার। যা খুব সহজেই প্রিয়জনকে দিওয়ালিতে উপহার হিসেবে দিতে পারেন। এছাড়াও রয়েছে ভাইফোঁটা, সেখানেও এই ভাউচার উপহার দিতে পারেন। মাত্র ৫০০ টাকা থেকে শুরু হচ্ছে এই গোল্ড ভাউচার। অর্থাৎ সোনা উপহার জলের দামে।
শুধু সোনা নয়। রয়েছে ডায়মন্ড ভাউচারও। অর্থাৎ সোনা বা হিরের কোনও গয়না কিনলে এই ভাউচার কাজে লাগবে। এই ভাউচার সোনার কয়েন বা বার কিনতেও ব্যবহার করা যাবে।
৫০০ টাকা থেকে ভাউচার মূল্য শুরু। সর্বোচ্চ ১০ হাজার টাকা দামের ভাউচার রয়েছে। নির্দিষ্ট ব্যাংক মারফত কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ। অ্যামাজনের গোল্ড ভাউচার অন্যান্য গিফট কার্ডের মতোই ইমেলের মাধ্যমেও প্রিয়জনকে পাঠাতে পারবেন।
দেশের বিখ্যাত কিছু স্বর্ণবিক্রেতার সঙ্গে গাঁটছড়া বেঁধেছে অ্যামাজন। এদের মধ্যে রয়েছে জয়লুকাস, তনিষ্ক, কল্যাণ জুয়েলার্স, পি সি চন্দ্র জুয়েলার্স, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ড। এই সব দোকানই অ্যামাজনের মাধ্যমে নিজেদের ভাউচার অফার করছে। ভাউচার কেনার ৬ থেকে ১২ মাসের মধ্যে এটি ব্যবহার করে ফেলার আবেদন করা হচ্ছে অ্যামাজনের পক্ষ থেকে। নয়তো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার আশঙ্কা থাকছে। অবশ্যই এই ভাউচারগুলি কেনাকাটার ক্ষেত্রে একবারই ব্যবহার করা যাবে।
The post ধনতেরাসে সোনা সস্তা, খরচ পড়বে মাত্র ৫০০ টাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TVW8m8