দুর্গোৎসবে ‘নো এন্ট্রি’ করেছিলেন, ছটের জমায়েত রুখতে বিকাশ ভট্টাচার্যের দ্বারস্থ বাংলাপক্ষ

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : ছট পুজো রুখতে এবার বিকাশ ভট্টাচার্যের দ্বারস্থ হল বাংলাপক্ষ। সরকারের কাছে তারা আগেই ছটের জমায়েরত নিষিদ্ধের দাবী জানিয়েছে। কিন্তু এতেই থামছে না তারা। আইনজীবী তথা বাম নেতা বিকাশ ভট্টাচার্যের দ্বারস্থ হয়েছে বাংলাপক্ষ।

বাংলা পক্ষ জানিয়েছে, ‘বাঙালির মত উন্নত সভ্য জাতির উৎসব দুর্গাপুজোয় সমাগম বন্ধ করতে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য যে তৎপরতা দেখিয়েছেন, তা ছটের ক্ষেত্রে অনুপস্থিত। বাংলা পক্ষ আইনজীবী বিকাশ ভট্টাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে, যাতে তিনি দ্রুত ছট পুজোয় জমায়েত রুখতে মহামান্য হাইকোর্টের দারস্থ হোন।’ একইসঙ্গে তারা জানাচ্ছেন, ‘বিকাশবাবু যদি অবিলম্বে ছটের ক্ষেত্রে একইভাবে আদালতের সামনে সওয়াল না করেন, তাহলে করোনা সংক্রমণ রুখতে বাংলা পক্ষর নিজস্ব আইনজীবীরা ছটে জমায়েতের নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হবে। বাংলা জুড়ে অনেক স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে চিন্তিত সমাজ-সচেতন বাঙালি আইনজীবী বাংলা পক্ষর এই উদ্যোগে বিনা পারিশ্রমিকে সামিল হতে আগ্রহী হয়েছেন। এ বাঙালি জাতির জন্য এক আনন্দের কথা।’

পাশাপাশি বাংলায় ছটের অছিলায় যাতে করোনা না ছড়ায়, তার জন্য বাংলার সব ঘাট ও পুকুরকে “নো এন্ট্রি” এলাকা ঘোষণা করার দাবিপত্র রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে বাংলা পক্ষ। দাবিপত্রে করোনা মহামারী কালে ছটের মাধ্যমে মানুষের মাঝে করোনা ছড়িয়ে যাওয়ার বিরাট সম্ভাবনার পাশাপাশি দুর্গাপুজোর সময়ে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় বাঙালিরা কিভাবে আইন ও বিধি নিষেধ মেনেছে, তা তুলে ধরা হয়।

একইসঙ্গে বাংলা পক্ষ বলে যে গত কয়েক বছর ছটকে কেন্দ্র করে কলকাতার রবীন্দ্র সরোবরে অপরাধীদের দ্বারা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা, সরকারি সম্পত্তি ধ্বংস তথা পরিবেশ বিনষ্ট হওয়ার বিষয়টি এই ধরনের অপরাধমূলক সংস্কৃতিতে অনভ্যস্ত বাঙালি সমাজে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিগত বছরগুলোতে ছটে পরিবেশ আদালতের নির্দেশ অমান্যকারী অপরাধীদের বিরুদ্ধে রাজ্য সরকারের কোন পদক্ষেপ না নেওয়াটা অপরাধীদের তোষণ করা। এর তীব্র বিরোধিতা করে বাংলা পক্ষ।

৩ নম্ভেম্বর আরও অনিশ্চয়তার মুখে পড়ে রবীন্দ্র সরোবরের ছট পুজো। ছট পুজো নিয়ে জাতীয় পরিবেশ আদালতের জারি করা নির্দেশিকা ঠিকমত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (সিএমডি)কে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এর আগে রবীন্দ্র সরোবরে ছট পুজো বন্ধের নির্দেশিকা জারি করেছিল জাতীয় পরিবেশ আদালত। পরিবেশ আদালতের নির্দেশ কে চ্যালেঞ্জ করে মামলায় পুজোর আবেদন চেয়ে এবং পরিবেশ আদালতের নির্দেশিকার ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কলকাতার মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা সিএমডিএ। কিন্তু সুপ্রিম কোর্ট পাল্টা ট্রাইবুনালের নির্দেশ, রবীন্দ্র সরোবর নিয়ে পরিবেশ আদালতের নির্দেশ ঠিক মতো মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে জারি করে সুপ্রিম কোর্ট।

The post দুর্গোৎসবে ‘নো এন্ট্রি’ করেছিলেন, ছটের জমায়েত রুখতে বিকাশ ভট্টাচার্যের দ্বারস্থ বাংলাপক্ষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kXzHZw
إرسال تعليق (0)
أحدث أقدم