স্টাফ রিপোর্টার, বাঁকুড়া : ছট পুজো উপলক্ষ্যে পূণ্যস্নানে এসে দামোদরের জলে তলিয়ে গেল এক কিশোরী। মৃতার নাম শনি তাঁতি (১৬)। মঙ্গলবার দুর্গাপুর ব্যারেজ এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুর ডিভিসি মোড় সংলগ্ন এম.এ.এম.সি টাউনশিপের সুভাষ পল্লী এলাকার বাসিন্দা ও নেপালী পাড়া হিন্দী হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী শনি তাঁতি।
এদিন সে আরও অনেকের সঙ্গে ছট পুজো উপলক্ষ্যে দামোদর নদীতে স্নান করতে এসেছিল। সেখানেই সে নদীর জলে তলিয়ে যায়। উপস্থিত অন্যান্যরা খোঁজাখুঁজি করলেও কোনও খোঁজ পায়নি তাঁর। এরপরই খবর দেওয়া হয় বাঁকুড়ার বড়জোড়া থানায়। পরে খবর পেয়ে পুলিশ পৌঁছালে দেরীতে আসার অভিযোগ তুলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা।
পরে ঐ কিশোরীর নিথর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশের ঘটনার তদন্ত ও মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে বলে জানানো হয়েছে।
The post নদীতে ছটপুজো করতে এসে মর্মান্তিক পরিণতি কিশোরীর, এলাকায় শোকের ছায়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IM7bfg