শ্রমিক মালিক অসন্তোষের জের, কর্মহীন ৮০০ জন

প্রতীতি ঘোষ, বারাকপুর : ফের রাজ্যে বন্ধ হয়ে গেলো আরও একটি কারখানা। শ্রমিক-মালিক বিরোধের জেরে এবার উত্তর ২৪ পরগনার জগদ্দলের এ.আই চাঁপদানি জুটমিলের ফ্লেক্স ইউনিট বন্ধ হয়ে গেল। বেকার হয়ে পড়লেন অন্তত ৮০০ জন শ্রমিক।

শ্রমিকরা ম্যানেজমেন্টের কাছে ন্যায্য পাওনা ও বকেয়া দাবি করায় বেশ কিছুদিন ধরেই এই জুটমিলে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের মনোমালিন্য তৈরি হয়ে ছিল। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে দেখেন, কারখানার গেটে কাজ বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ নোটিশে জানিয়েছে, এই কারখানায় কাজের পরিবেশ নেই, সেই কারনে আপাতত কারখানার উৎপাদন প্রক্রিয়া বন্ধ রাখা হচ্ছে।

মঙ্গলবার সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পান তাঁরা। শ্রমিকদের বক্তব্য, “কারখানা বন্ধের কোনও পরিবেশ ছিল না। সোমবারও শ্রমিকরা কারখানায় পুরো মাত্রায় উৎপাদন দিয়েছিল। বকেয়া পাওনা নিয়ে গত কিছুদিন ধরেই ম্যানেজমেন্টের সঙ্গে তাঁদের মনোমালিন্য তৈরি হয়ে ছিল। সেই ঘটনাকে ইস্যু করে ম্যানেজমেন্ট কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে। আমরা চাই দ্রুত কারখানার কাজ চালু হোক।”

এদিকে ছটপুজোর আগে ফ্লেক্স কারখানা বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন ৮০০ জন শ্রমিক। কারখানা চত্বরে যাতে উত্তেজনার সৃষ্টি না হয়, সেই কারনে কারখানা চত্বরে চলছে পুলিশি টহল। আপাতত কারখানায় উৎপাদন চালু হওয়ার ব্যাপারে কারখানার ম্যানেজমেন্টের তরফে কোনও সবুজ সংকেত দেওয়া হয়নি।

The post শ্রমিক মালিক অসন্তোষের জের, কর্মহীন ৮০০ জন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3nxxBAp
Post a Comment (0)
Previous Post Next Post