নয়াদিল্লি : ধনতেরাস উৎসব, মানেই সোনার দোকানে ভিড়। মূলত অবাঙালিদের উৎসব হলেও, বাঙালিরাও এখন কিছু কম যান না এই উৎসবে অংশ নিতে। বেশ কয়েক বছর ধরেই ধনতেরাসে সোনা কেনা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সোনা কেনা ও উপহার দেওয়ার চল শুরু হয়েছে।
সোনাপ্রেমীরা ধনতেরাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। সোনা কেনার সুবর্ণ সময় এটাই। পকেটের দিক ভেবে, আবার সংস্কারের দিক থেকেও এই সময় সোনা কিনতে চান প্রায় সবাই। উৎসবের এই মরশুমে সোনার দাম প্রায় ৫০ হাজার ছুঁইছুঁই। তবু সোনা কেনা থেকে পিছপা হচ্ছেন না সাধারণ মানুষ।
রেকর্ড বলছে সারা বছরে যা সোনা বিক্রি হয়, তার ৪০ থেকে ৫০ শতাংশ বিক্রি হয় অক্টোবর ও নভেম্বরে। সোনার চাহিদা এই দুই মাসে বেশ বেড়ে যায়। তাই ধনতেরাসে সোনা কেনার আগে কিছু কথা মাথায় রাখা প্রয়োজন।
বিশ্ব জুড়ে বিনিয়োগের অন্যতম নিরাপদ জায়গা সোনা। অর্থনীতির ধীর গতি, শেয়ার বাজারের ওঠা পড়া ছাড়িয়ে সোনা তাই নিজের জায়গা ধরে রেখেছে। বিশেষত ভারতে এই ট্রেন্ডটা বেশ লক্ষ্যণীয়। ফলে সোনায় বিনিয়োগ মানেই লাভ। তবে অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন শিশুদের জন্য সোনা কিনে বিনিয়োগ করাটা বুদ্ধিমানের কাজ নয়। তার জন্য অন্য ক্ষেত্র রয়েছে।
বিশেষজ্ঞদের মতে ভবিষত্যে কোনওরকম অনিশ্চয়তার মধ্যে পড়ার আগে সোনা কিনে নেওয়া লাভজনক প্রমাণিত হতে পারে। তাই মোট সম্পত্তির নূন্যতম ১০ থেকে ১৫ শতাংশ বা তার বেশি পরিমাণে সোনা থাকাটা, বিনিয়োগের পক্ষে বাঞ্ছনীয়।
যদি সোনা কিনে বিনিয়োগ করতে চান, তাহলে সভরেন গোল্ড বন্ড বা এসজিবির ওপর ভরসা করা যেতে পারে। এছাড়াও রয়েছে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। প্রতি বছর এগুলি অতিরিক্ত ২.৫ শতাংশ সুদ দেবে। তারই সঙ্গে এগুলি নিরাপদ ও ভালো রিটার্নের সুবিধা দেয়। সোনায় বিনিয়োগের এই ক্ষেত্রগুলি আংশিকভাবে বা সম্পূর্ণ লিকুইডেটেড করা যায় সহজেই। তাই বেশি করে সোনা কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
The post ধনতেরাসে সোনা কেনার আগে সাবধান, নজর রাখতে হবে বিশেষ কিছু বিষয় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/36tjEwt