আগামী ৪৮ ঘণ্টাতেই নামবে পারদ , পূর্বাভাস হাওয়া অফিসের

স্টাফ রিপোর্টার , কলকাতা : প্রতি বছর পুজোর পর থেকেই হালকা ঠাণ্ডা আমেজ পড়তে শুরু করে। তবে এই বছর সেই শীত বেশ কিছুটা এগিয়ে আসবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, নিম্নচাপের কারনে তাপমাত্রা একটু বেশি ছিল। এখন তা সরছে বাংলাদেশের দিকে। ফলে সেখানে অল্পবিস্তর বৃষ্টি হবে। তবে এ রাজ্যে মিলবে ঠাণ্ডার আমেজ। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যের মূলত দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন হবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এতদিন গরম আবহাওয়া চলছিল রাজ্যে। তাপমাত্রা নেমেও আবার চড়তে শুরু করে। ফের তা পরিবর্তন হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। প্রসঙ্গত মঙ্গলবার সকাল থেকেই তাপমাত্রা নামার ইঙ্গিত স্পষ্ট।

মঙ্গলবার সকালে আসানসোলের তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২০.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, পানাগড় ১৯.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৮.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ২২.০ ডিগ্রি সেলসিয়াস।

গত সপ্তাহে রবিবার সকালে আসানসোলের তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, পানাগড় ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকালে আসানসোলের তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, পানাগড় ১৯.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকালে আসানসোলের তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২০.৭ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকালে আসানসোলের তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ২০.২ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ২২.৬ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২৩.০ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ২০.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ২০.৫ ডিগ্রি সেলসিয়াস।

The post আগামী ৪৮ ঘণ্টাতেই নামবে পারদ , পূর্বাভাস হাওয়া অফিসের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mPcVns
Post a Comment (0)
Previous Post Next Post