নয়াদিল্লি: দেশে আরও একটু কমল করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৩৮ হাজার ৩১০ জন। নতুন করে মৃত্যু হল আরও ৪৯০ জনের।
নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮২ লক্ষ ৬৭ হাজার ৬২৩ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লক্ষ ২৩ হাজার ৯৭ এ। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৪১ হাজার ৪০৫। যা কিনা গত ২৪ ঘন্টায় কমেছে ২০ হাজার ৫০৩।
দেশে করোনার হাত থেকে সুস্থ হয়ে উঠেছে এমন মানুষের সংখ্যা ৭৬ লক্ষ ৩ হাজার ১২১। শেষ ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছে ৫৮ হাজার ৩২৩ জন।
অন্যদিকে দেশে কিছুটা করোনা সংক্রমণ কমলেও ইউরোপে ফের ঘনাচ্ছে সংক্রমণের আশঙ্কা। আগামী বছর ফের ইউরোপের দেশগুলিতে করোনার ধাক্কা প্রবল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্সের বৈজ্ঞানিক কাউন্সিল।
উল্লেখ্য, ফরাসী রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রন গত সপ্তাহে ১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছেন। এছাড়া সোমবার থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত দেশে লকডাউন চলবে বলে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। সংক্রমণে লাগাম পরাতে এই মুহূর্তে লকডাউন ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
The post BREAKING: ফের আক্রান্ত ৩৮ হাজারের বেশি, করোনায় মৃত্যু ছাড়াল ১.২৩ লক্ষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mQYSxl