বাইডেনের মিউজিকের সঙ্গে নাচছেন ওবামা, কমলা হ্যারিস, ভাইরাল ভিডিও

ওয়াশিংটন : টুইটারের দেওয়াল ছেয়ে গিয়েছে। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। তারই সঙ্গে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের অপসারণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোকস আর মিমে ভরে গিয়ে ট্যুইটারের দেওয়াল।

তবে সেসবকে ছাপিয়ে গিয়েছে জো বাইডেনের একটি ভিডিও। ট্যুইটারের তরফ থেকে সেটি বানানো হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে বক্তব্য রাখতে উঠেছেন জো বাইডেন। সেখানে মোবাইলে একটি জনপ্রিয় মিউজিক চালিয়ে দেন তিনি। সেই গানের তালে নাচতে শুরু করেন বারাক ওমাবা, মিশেল ওবামা, কমলা হ্যারিস সহ অনেকেই।

মূলত ট্রাম্পকে কটাক্ষ করে র‍্যাপটি বানানো হয়েছে। আর সেটি অত্যন্ত পছন্দ হয়েছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি।

Lose Yo Job গানটি মূলত ট্রাম্পকে উদ্দেশ্য করেই বানানো। এর সৃষ্টিকর্তা iMarkkeyz ও DJ Suede। গানের সঙ্গে নাচতে দেখা যায় বারনি স্যান্ডার্স ও জন লুইকেও। যে মূল ভিডিও থেকে এটি নেওয়া হয়েছে সেটি সেপ্টেম্বর মাসের। ফ্লোরিডাতে হিসপ্যানিক হেরিটেজ মান্থ ইভেন্টে বক্তব্য রাখার সময়ে বাইডেনের বিশেষ ফুটেজ।

অন্য ক্লিপিংসগুলি বিভিন্ন ভিডিও থেকে নিয়ে এডিট করা হয়েছে, যা অত্যন্ত মজাদার। ফলে ভিডিওটি দেখে হাসি চাপতে পারেননি অনেক নেটিজেনই। ইতিমধ্যে ১৭.৯ হাজার লাইক ও ৫৪.৩ হাজার রিট্যুইট হয়েছে এই ভিডিওটি।

The post বাইডেনের মিউজিকের সঙ্গে নাচছেন ওবামা, কমলা হ্যারিস, ভাইরাল ভিডিও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ldr0KL
إرسال تعليق (0)
أحدث أقدم